Chanchal Khanra Arrest

তমলুক পুরসভার প্রাক্তন পুরপ্রধান গ্রেফতার! খুনের চেষ্টা, নকল নথি তৈরি করার অভিযোগ তৃণমূলের চঞ্চলের নামে

বৃহস্পতিবার সকালে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সহ-সভাপতি তথা প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়াকে আটক করেছিল তমলুক থানার পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৪:০৬
Chanchal Khanra

চঞ্চল খাঁড়া।— ফাইল চিত্র।

প্রায় ২৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর পুলিশের হাতে গ্রেফতার হলেন পূর্ব মেদিনীপুরের ‘দাপুটে’ তৃণমূল নেতা চঞ্চল খাঁড়া।

Advertisement

তমলুক পুরসভার প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে খুনের চেষ্টা, নকল নথি তৈরি, প্রতারণা-সহ বেশ কিছু গুরুতর মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও চঞ্চল-ঘনিষ্ঠদের দাবি, রাজ্যে পালাবদলের পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি তথা প্রাক্তন পুরপ্রধান চঞ্চলকে আটক করেছিল তমলুক থানার পুলিশ।

তার পর টানা জিজ্ঞাসাবাদ চলছিল। তখন তাঁর গ্রেফতারির গুজবও ছড়িয়ে পড়ে। শুরু হয় রাজনৈতিক তরজা। শুক্রবার চঞ্চলের গ্রেফতারিতে তমলুক শহর-সহ জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। চঞ্চলের ঘনিষ্ঠেরা জানিয়েছেন, তাঁরা আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।

Advertisement
আরও পড়ুন