Waterlogged Situation

সামান্য বৃষ্টি হলেই জল জমে যায় রাস্তায়, দুর্ভোগ পথচারীর

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। জমা জলের মধ্যে দিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। তাঁরা আরও জানান, গত বিধানসভা ভোটের আগে রাস্তাটির সংস্কার শুরু হলেও বর্তমানে সংস্কারের কাজ বন্ধ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০১:৪৩
জল জমে রানিনগর ১ ব্লকের রাইপুরে। এই রাস্তা দিয়ে যাতায়াত রানিনগর ১ ও ২ এবং ডোমকল ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষের।

জল জমে রানিনগর ১ ব্লকের রাইপুরে। এই রাস্তা দিয়ে যাতায়াত রানিনগর ১ ও ২ এবং ডোমকল ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষের। ছবি:সাফিউল্লা ইসলাম।

রাস্তায় জমে আছে বৃষ্টির জল। যাতায়াত করতে দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। সারানোর উদ্যোগ নেই কারও। এমনই ছবি রানিনগর ১ ব্লকের রাইপুর গ্রামে। রানিনগর ১ ব্লকের এই রাস্তাটি ডোমকল ও রানিনগর ২ ব্লকের বিভিন্ন এলাকায় যাওয়ার মূল সড়ক। গুরুত্বপূর্ণ এই রাস্তা জমা জলে দীর্ঘদিন ধরে বেহাল পড়ে রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। জমা জলের মধ্যে দিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। তাঁরা আরও জানান, গত বিধানসভা ভোটের আগে রাস্তাটির সংস্কার শুরু হলেও বর্তমানে সংস্কারের কাজ বন্ধ।

স্থানীয় বাসিন্দা বিধান মণ্ডল, বিকাশ মণ্ডলরা জানান, গ্রামের একটা অংশে দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টি হলেই জল জমে থাকে। কিছুদিন আগে রাস্তার পাশ দিয়ে নালা করা হলেও সেই নালা দিয়ে জল নামে না। ফলে খুব সমস্যার মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে সকলকে। রাস্তাটি সংস্কার হলে সকলেরই উপকার হবে।

এক টোটোচালক আলমগীর শেখ বলেন, “এই রাস্তা দিয়ে রানিনগর ১ ও ২ ব্লক এবং ডোমকল ব্লকের মানুষও যাতায়াত করেন। রাস্তাটি সারানো হলে খুব ভাল হয়।”

এ প্রসঙ্গে রানিনগর ১ বিডিও সৈকত বিশ্বাস বলেন, “বিষয়টি নজরে নেই। খোঁজ নিয়ে কী অবস্থায় রয়েছে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন