Social Media Influencer Arrest

মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’, ডোমকল থেকে গ্রেফতার দুই নেটপ্রভাবী!

ধৃতদের নাম ফিরোজ আল মামুন ও রাজেশ মণ্ডল। পুলিশ জানিয়েছে, দু’জনেরই বাড়ি মুর্শিদাবাদের ডোমকল থানার কামড়দিয়া এলাকায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ২০:১৭
arrest

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ এবং পোস্টের অভিযোগে মুর্শিদাবাদ জেলা থেকে দুই নেটপ্রভাবীকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

ধৃতদের নাম ফিরোজ আল মামুন ও রাজেশ মণ্ডল। পুলিশ জানিয়েছে, দু’জনেরই বাড়ি মুর্শিদাবাদের ডোমকল থানার কামড়দিয়া এলাকায়। সমাজমাধ্যমে ‘কনটেন্ট ক্রিয়েটর’ হিসাবে যথেষ্ঠ পরিচিত এঁরা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডোমকল থানার পুলিশ তাঁদের গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয় সোমবারই।

ধৃত দুই যুবক দীর্ঘ দিন ধরে সামাজিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে ভিডিয়ো তৈরি করে বিভিন্ন সমাজমাধ্যমে পোস্ট করতেন। পুলিশের একটি সূত্রে খবর, সম্প্রতি মুখ্যমন্ত্রীকে নিয়ে তাঁদের তৈরি একটি ‘কনটেন্ট’ নিয়ে বিতর্ক হয় সমাজমাধ্যমে। ডোমকল থানাতেই একজন লিখিত অভিযোগ দায়ের করেন দুই নেটপ্রভাবীর বিরুদ্ধে। তার ভিত্তিতে রবিবার রাতে কামড়দিয়া এলাকা থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন