Road Accident

তিস্তায় দুর্ঘটনার কবলে যাত্রিবাহী গাড়ি! মৃত দুই, আহত দুই হাসপাতালে চিকিৎসাধীন

পুলিশ সুত্রে খবর, শুক্রবার ভোরে একটি চারচাকা গাড়ি শিলিগুড়ি থেকে সিকিমের উদ্দেশে রওনা দেয়। বিয়ের অনুষ্ঠানে শিলিগুড়িতে এসেছিলেন তাঁরা। ভোর হতেই গ্যাংটকের উদ্দেশে রওনা দেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৩
পাথরে ধাক্কা খেয়ে গাড়িটি সোজা গিয়ে পড়ে তিস্তায়।

পাথরে ধাক্কা খেয়ে গাড়িটি সোজা গিয়ে পড়ে তিস্তায়। — নিজস্ব চিত্র।

দুর্ঘটনার কবলে যাত্রিবাহী গাড়ি। পাথরে ধাক্কা খেয়ে সোজা গিয়ে পড়ল তিস্তায়। দুর্ঘটনায় মৃত দুই এবং আহত দুই। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। শুক্রবার ভোরে ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইলের বান্দ্রেভিড়ে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটির তদন্ত শুরু করেছে রম্ভি থানায় পুলিশ।

Advertisement

পুলিশ সুত্রে খবর, শুক্রবার ভোরে একটি চারচাকা গাড়ি শিলিগুড়ি থেকে সিকিমের উদ্দেশে রওনা দেয়। বিয়ের অনুষ্ঠানে শিলিগুড়িতে এসেছিলেন তাঁরা। ভোর হতেই গ্যাংটকের উদ্দেশে রওনা দেন। হঠাৎই বান্দ্রেভিড় এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে তিস্তায় পড়ে। ঘটনাস্থলে পৌঁছোয় রম্ভি থানায় পুলিশ। আহত কুণাল গুপ্ত ও পবন কুমারকে উদ্ধার করে রম্ভির একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্য দিকে, ঘটনাস্থলেই বাকি দু’জনের মৃত্যু হয়৷ মৃত অনিকেত গুপ্ত এবং অমন গুপ্তের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে কালিম্পঙের পুলিশ সুপার অপরাজিতা রাই বলেন, “দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন‍্য দু’জনকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।”

Advertisement
আরও পড়ুন