Cooch Behar Student Dies in Kota

কোটায় রেস্তরাঁয় খেতে গিয়ে বহুতল ভেঙে মৃত্যু পশ্চিমবঙ্গের পড়ুয়ার! ছাত্রের মা-ও গুরুতর জখম

শনিবার রাতে তালওয়ান্দি এলাকায় একটি বহুতল ভেঙে পড়ে। একতলায় ছিল রেস্তরাঁ। রাতে সেখানে খেতে গিয়েছিলেন ১৯ বছরের অনরণ্য কর্মকার এবং তাঁর মা সুদীপ্তা কর্মকার। দু’জনেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৬
Cooch Behar Student Dies in Kota

রাজস্থানের কোটায় বহুতল ভেঙে মৃত্যু কোচবিহারের ছাত্রের। —নিজস্ব ছবি।

রাজস্থানের কোটার তালওয়ান্দি শহরে বহুতল ভেঙে মৃত্যু কোচবিহারের এক ছাত্রের। আহত হয়েছেন তাঁর মা। রবিবার এই খবর পেয়ে শোকস্তব্ধ এলাকাবাসী।

Advertisement

শনিবার রাতে তালওয়ান্দি এলাকায় একটি বহুতল ভেঙে পড়ে। একতলায় ছিল রেস্তরাঁ। রাতে সেখানে খেতে গিয়েছিলেন ১৯ বছরের অনরণ্য কর্মকার এবং তাঁর মা সুদীপ্তা কর্মকার। দু’জনেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছিলেন। কোটায় ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রস্তুতি নিতে যাওয়া অনরণ্য মারা যান। তাঁর মা এখনও হাসপাতালে ভর্তি।

কোচবিহার শহরের বাসিন্দা অনরণ্য পড়াশোনার সূত্রে কয়েক বছর ধরে কোটায় রয়েছেন। ছেলের সঙ্গে মা-ও থাকতেন। পরিবার সূত্রে খবর, শনিবার রাতে মা-ছেলে একটি রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন। তখনই ওই দুর্ঘটনা হয়। খবর পেয়ে শনিবার রাতেই কোটা রওনা দিয়েছেন অনরণ্যের বাবা অভিজিৎ কর্মকার। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দীর্ঘ দিন ধরে অনরণ্য কোটায় পড়াশোনা করছিলেন। কিছু দিন আগেই কোটা থেকে কোচবিহারের বাড়িতে ফিরেছিলেন অভিজিৎ। কোচবিহারের পুলিশ সুপার সন্দীপ কাররা বলেন, ‘‘আমরা জানতে পেরেছি, রাজস্থানের কোটায় কোচবিহারের অনরণ্য কর্মকার নামে এক ছাত্রের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তাঁর মা আহত। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছি।’’

উল্লেখ্য, কোটায় ওই দুর্ঘটনায় মোট দু’জনের মৃত্যুর খবর মিলেছে। জখম হন অন্তত পাঁচ জন। আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।

Advertisement
আরও পড়ুন