Tea Workers Allocation Withheld

চা শ্রমিকদের জন্য কেন্দ্রীয় বরাদ্দ আটকে রাখার অভিযোগ প্রধানমন্ত্রীর

অভিযোগ, সেই প্রকল্পে পশ্চিমবঙ্গের ভাগের প্রায় ৩১৩ কোটি টাকা খরচ হয়নি। সেই অভিযোগই ব্রিগেডে শোনা গেল মোদীর মুখে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ০৯:০৭
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

এ বার মোদীর মুখে শোনা গেল ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা'র কথা। কলকাতায় ব্রিগেডে জনসভা থেকে মোদী অভিযোগ করেছেন, রাজ্য সরকার প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা কার্যকরী হতে দিচ্ছেন না। তৃণমূলের দাবি ভোটের আগে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী।

গত বিধানসভা ভোটের আগে অর্থাৎ ২০২১-২২ অর্থ বছরের বাজেটে কেন্দ্রীয় সরকার অসম এবং বঙ্গের মহিলা চা শ্রমিকদের উন্নয়নে ১ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছিল। অভিযোগ, সেই প্রকল্পে পশ্চিমবঙ্গের ভাগের প্রায় ৩১৩ কোটি টাকা খরচ হয়নি। সেই অভিযোগই ব্রিগেডে শোনা গেল মোদীর মুখে।

এই বরাদ্দ অর্থ নিয়েও ভোটের আগে বিজেপির বিরুদ্ধে সরকারি প্রকল্প নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছে তৃণমূল। সম্প্রতি টি বোর্ড সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ এবং পড়ে থাকা ৩১৩ কোটি টাকা সরাসরি মহিলা চা শ্রমিকদের দিয়ে দেওয়া হবে। তৃণমূলের শঙ্কা, ভোটের মুখে সেই টাকা বিলি হতে পারে। মালবাজারের তৃণমূলের বিধায়ক তথা এক সময়ের চা শ্রমিক রাজ্যের অনগ্রসর কল্যাণ প্রতিমন্ত্রী বুলু চিকবরাইক বলেন, ‘‘প্রধানমন্ত্রী যখনই চা বলয় নিয়ে কিছু বলেছেন অসত্য বলেছেন। চা শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকার কিছুই করেনি।’’ বিজেপি সংসদ জয়ন্ত রায় বলেন, ‘‘প্রধানমন্ত্রী চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন কী ভাবে রাজ্য সরকার চা শ্রমিকদের বঞ্চিতকরে রেখেছে।’’

আরও পড়ুন