TMC-BJP Conflict

কোচবিহারে বিজেপি-র ‘পরিবর্তন যাত্রা’র রথ ভাঙচুর! তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ কর্মী-সমর্থকদের

গাড়ির সামনের কাঁচ ভেঙে দেয়। এমনকি গাড়িচালক-সহ অন্যান্যদের মারধর করা হয় বলেও অভিযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০১:২৫

—নিজস্ব চিত্র।

গত রবিবার বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র আনুষ্ঠানিক সূচনা হয়েছে। কোচবিহারে সেই কর্মসূচির রথ-গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Advertisement

বিজেপির অভিযোগ, বুধবার সন্ধ্যায় যখন তাদে্য ‘পরিবর্তন যাত্রা’র রথ অন্যত্র রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই শহর থেকে কিছুটা দূরে মহিষবাথান এলাকায় পথ আটকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাতে ভাঙচুর চালায়। গাড়ির সামনের কাঁচ ভেঙে দেয়। এমনকি গাড়িচালক-সহ অন্যান্যদের মারধর করা হয় বলেও অভিযোগ। বিজেপির কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিলরঞ্জন দে অভিযোগ করেন, "তৃণমূলের গুন্ডাবাহিনীর সদস্য সায়নদীপ গোস্বামীর নেতৃত্বে দুষ্কৃতীরা রথে হামলা চালায়।"

অন্য দিকে, এই ঘটনার পরেই পুন্ডিবাড়ি এলাকায় জাতীয় সড়কে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতা-কর্মীরা। সেই কর্মসূচিতে নেতৃত্ব দেন কোচবিহার উত্তর বিধানসভার বিধায়ক সুকুমার রায়।

এই বিষয়ে তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সহ-সভাপতি সায়নদীপ গোস্বামী বলেন, “আমরা কোচবিহারে মদনমোহন ঠাকুরকে রথে চলতে দেখেছি, পুরীর জগন্নাথ ঠাকুরকেও রথে চড়তে দেখেছি। আসলে বিজেপি এই ধরনের অনুষ্ঠান করে জেলায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে।”

Advertisement
আরও পড়ুন