West Bengal Weather Update

বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, ঝড়বৃষ্টি বাড়বে রাজ্যে! উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা জারি

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণাবর্তটি উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত। এ ছাড়াও বঙ্গোপসাগর থেকে রাজ্যে জলীয়বাষ্প ঢুকছে। তার জেরে রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৬:৩৭
Possibility of thunderstorm and rain in South and North bengal

দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। —প্রতীকী ছবি।

রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণাবর্তটি উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত। এ ছাড়াও বঙ্গোপসাগর থেকে রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে। তার জেরে ঝড়বৃষ্টি আরও বাড়বে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Advertisement

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু’-এক জায়গায় শুক্রবার ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে শনি এবং রবি দু’দিনেই দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার চার জেলায় ঝড়ের পূর্বাভাস রয়েছে।

তবে শুক্রবার সাত জেলায় ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। যে সাত জেলায় সতর্কতা জারি করা হয়েছে সেগুলি হল— পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এই জেলাগুলিতে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে।

অন্য দিকে, উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে শনিবার এবং রবিবার কয়েকটি জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।

Advertisement
আরও পড়ুন