Janata Unnayan Party

ফিরাদের প্রাক্তন জামাই পেলেন হুমায়নের জনতা উন্নয়ন পার্টির রাজ্য সাধারণ সম্পাদকের পদ

শনিবার মুর্শিদাবাদের বেলডাঙার মরাদিঘিতে আয়োজিত জনসভায় ইয়াসির কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন জনতা উন্নয়ন পার্টি (জেইউপি)-তে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৫
ইয়াসির হায়দার।

ইয়াসির হায়দার। — ফাইল চিত্র।

কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির হায়দারকে হুমায়ুন কবীরের জনতা উন্নয়ন পার্টির রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হল। নাম ঘোষণা করা হয়েছে রাজ্য সভাপতিরও।

Advertisement

শনিবার মুর্শিদাবাদের বেলডাঙার মরাদিঘিতে আয়োজিত জনসভায় ইয়াসির কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন জনতা উন্নয়ন পার্টি (জেইউপি)-তে। অবশ্য তাঁর দলবদলের ইতিহাস এই প্রথম নয়। এর আগে ২০২৩ সালের ২০ অগস্ট তিনি তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন কংগ্রেসে। শনিবারের দলবদল নিয়ে প্রদেশ কংগ্রেসের একাংশের অবশ্য দাবি, ইয়াসির আগে কংগ্রেসে যোগদান করলেও দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেননি। তাই তাঁর দলত্যাগকে বড় ভাবে দেখতে নারাজ হাতশিবির।

রবিবার ঘোষিত হওয়া জনতা উন্নয়ন পার্টির তালিকা অনুযায়ী রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছেন পীরজাদা খোবায়েব আমিন। একই সঙ্গে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে মুর্শিদাবাদ জেলার সহ-সভাপতি হচ্ছেন জাহিরুদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক আজারুল মল্লিক।

Advertisement
আরও পড়ুন