Police Investigation

বাড়ি থেকে উদ্ধার বধূর ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ, দুবরাজপুরের ঘটনার তদন্তে পুলিশ

পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন চায়না। বুধবার তাঁর বাড়ি থেকেই দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৮

—প্রতীকী চিত্র।

এক বধূর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। মৃতার নাম চায়না মণ্ডল গড়াই। বুধবার বীরভূমের দুবরাজপুরের ঘটনা।

Advertisement

পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন চায়না। বুধবার তাঁর বাড়ি থেকেই দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয়েছে। চোখ, মুখ ও শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। ঘরের ভিতরে চারিদিকে রক্ত ছড়িয়ে ছিল। খুনের ঘটনার সময় বাড়িতে আর কেউ ছিলেন না বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে।

এই বাড়িতেই খুনের ঘটনা ঘটেছে।

এই বাড়িতেই খুনের ঘটনা ঘটেছে। —নিজস্ব চিত্র।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কী কারণে খুন ও কে বা কারা জড়িত তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পুরপিতা পীযুষ পাণ্ডে বলেন, ‘‘আততায়ীরা নৃশংস হত্য়াকাণ্ড চালিয়েছে। পুলিশ সঠিক তদন্ত করে আসামীকে গ্রেফতার করুক।’’

দেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। তা সামাল দিতে স্থানীয় থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন