DA Case

আপাতত শাস্তি নয় ধর্মঘটে: হাই কোর্ট

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, রাজ্যের ধর্মঘট বিরোধী নির্দেশিকার বৈধতা-প্রশ্নের মীমাংসা না হওয়া পর্যন্ত পদক্ষেপ করা যাবে না।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ০৮:৩৫

—প্রতীকী চিত্র।

বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে ধর্মঘটে যোগ দেওয়া সরকারি কর্মীদের বিরুদ্ধে আপাতত শাস্তিমূলক পদক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, রাজ্যের ধর্মঘট বিরোধী নির্দেশিকার বৈধতা-প্রশ্নের মীমাংসা না হওয়া পর্যন্ত পদক্ষেপ করা যাবে না। মামলার পরিপ্রেক্ষিতে ৪ সপ্তাহের মধ্যে নিজেদের বক্তব্য জানাবে রাজ্য। তার দু’সপ্তাহের মধ্যে পাল্টা যুক্তি দেবে মামলাকারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। তারপর বিস্তারিত শুনানি হবে। রাজ্যের শো-কজ়ের উত্তরও দিতে হবে কর্মীদের। মঞ্চের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় ও অর্ক নন্দী ধর্মঘটের বিরুদ্ধে রাজ্যের নির্দেশিকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তোলেন এ দিন। তাঁদের দাবি, সরকারি কর্মীদের ধর্মঘটের অধিকার আছে।

Advertisement
Advertisement
আরও পড়ুন