Lok Bhavan

আজ উপাচার্যরা লোকভবনে

সূত্রের খবর, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আলাদা খোঁজখবর নেবেন আচার্য। গত বিধানসভা ভোটের আগে নতুন রাজ‍্যপাল আসার পরে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে গেলেও এখনও পর্যন্ত উপাচার্যদের সঙ্গে আলাদাকরে তাঁর কথা হয়নি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ০৫:৫৭
রাজ‍্যপাল তথা আচার্য রবীন্দ্রনারায়ণ রবি।

রাজ‍্যপাল তথা আচার্য রবীন্দ্রনারায়ণ রবি। — ফাইল চিত্র।

আজ, সোমবার রাজ‍্যের ১৬টি বিশ্ববিদ‍্যালয়ের হাল-হকিকত জানতে উপাচার্যদের লোকভবনে ডেকে পাঠালেন রাজ‍্যপাল তথা আচার্য রবীন্দ্রনারায়ণ রবি।

কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সি, ম‍্যাকাউট, বর্ধমান, কল‍্যাণী, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব অ‍্যানিমাল অ‍্যান্ড ফিশারি সায়েন্সেস, বিদ‍্যাসাগর, কাজী নজরুল, রবীন্দ্রভারতী, উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ রাজ‍্য বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস, বাবা সাহেব অম্বেডকর এডুকেশন ইউনিভার্সিটির উপচার্যদের ডাকা হয়েছে। রবীন্দ্রভারতী, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নেই। তাদের রেজিস্ট্রার আসার সম্ভাবনা। পরে অন্য বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের ডাকা হতে পারে।সূত্রের খবর, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আলাদা খোঁজখবর নেবেন আচার্য। গত বিধানসভা ভোটের আগে নতুন রাজ‍্যপাল আসার পরে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে গেলেও এখনও পর্যন্ত উপাচার্যদের সঙ্গে আলাদাকরে তাঁর কথা হয়নি। আগামী দিনে রাজ‍্যের বিশ্ববিদ‍্যালয়গুলির স্বকীয় কার্যকলাপ বা স্বায়ত্তশাসন এবং সরকারের সঙ্গে রসায়নের রূপরেখা এই বৈঠকে উঠে আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর।

আরও পড়ুন