Ali Imran Ramz Aka

শো-কজ় চিঠির জবাব ভিক্টরের

সাধারণ সম্পাদকের মাধ্যমেই প্রদেশ কংগ্রেস সভাপতির উদ্দেশে জবাব দিয়েছেন প্রাক্তন বিধায়ক। সূত্রের খবর, শাস্তি প্রত্যাহারের আর্জির পাশাপাশি তাঁর বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগের নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৬:৫৭
আলি ইমরান রামজ়।

আলি ইমরান রামজ়। ছবি: সংগৃহীত।

দলের দেওয়া কারণ দর্শানোর ( শো-কজ়) নোটিসের জবাব দিলেন প্রদেশ নেতা আলি ইমরান রাম্জ (ভিক্টর। শৃঙ্খলাভঙ্গ ও দল-বিরোধী কাজের অভিযোগে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ভিক্টরকে নিলম্বিত (সাসপেন্ড) করে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করার পাশাপাশিই জবাবি চিঠিতে ভিক্টর প্রশ্ন তুলেছেন, শো-কজ়ের সঙ্গেই নিলম্বন কী করে হয়? অভিযুক্তের জবাব পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ করার নিয়ম। তা ছাড়া, নিলম্বিত করার এক্তিয়ার যেখানে প্রদেশ কংগ্রেস সভাপতির, সেখানে সভাপতির নির্দেশ উল্লেখ করে তাঁকে চিঠি পাঠিয়েছেন দলের সাধারণ সম্পাদক। তাই সেই সাধারণ সম্পাদকের মাধ্যমেই প্রদেশ কংগ্রেস সভাপতির উদ্দেশে জবাব দিয়েছেন প্রাক্তন বিধায়ক। সূত্রের খবর, শাস্তি প্রত্যাহারের আর্জির পাশাপাশি তাঁর বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগের নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন তিনি।

আরও পড়ুন