West Bengal Weather

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায়, সঙ্গে ঝোড়ো হাওয়া, চলবে কত দিন? সপ্তাহ জুড়ে বর্ষণ উত্তরবঙ্গে

মঙ্গলবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভবিকের তুলনায় ৫.২ ডিগ্রি কম।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১০:৪০
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল রবিবার থেকে দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে চলবে ঝোড়ো হাওয়াও। সেই মতো রবিবার থেকেই আবহাওয়ার বদল হতে শুরু করেছে। বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে পরিস্থিতি এখনই বদলাবে না বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দ‌ফতর।

Advertisement

মঙ্গলবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে শহরে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় মঙ্গলবার ৫.২ ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমও বাড়বে। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে। ওই দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। তার জেরে ঝড়-বৃষ্টির এই পরিস্থিতি চলবে শনিবার পর্যন্ত। তবে তার পর থেকে আকাশ পরিষ্কার হবে। বৃষ্টিও কমবে।

মঙ্গলবার ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। উত্তরবঙ্গের সব জেলায় আগামী ২৩ মার্চ পর্যন্ত হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী পাঁচ দিন এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Advertisement
আরও পড়ুন