Samik Bhattacharya

দলে বিভ্রান্তি কাটানোর রাস্তা খুঁজছেন শমীক

ভোটের পরেই এ ভাবে তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বাঁধায় রীতিমতো হতাশ ও দিশাহারা সাধারণ বিজেপি কর্মীরা, তা মেনে নিচ্ছে দলও। আগামী দিনে এ নিয়ে পদক্ষেপ করার কথা ভাবা হচ্ছে। কী ভাবে দলীয় কর্মীদের মধ্যে ভরসা ফিরিয়ে আনবেন, তার অবশ্য ব্যাখ্যা দিতে চাননি শমীক।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ০৬:২৩
শমীক ভট্টাচার্য।

শমীক ভট্টাচার্য। — ফাইল চিত্র।

ক্ষমতা পরিবর্তনের আগে যে তৃণমূল নেতৃত্বের সঙ্গে লড়াই ছিল, তাঁরাই এখন শাসক দল বিজেপির সঙ্গী। শত্রু শিবিরের সঙ্গে এই আপাত ঘনিষ্ঠতা দলীয় কর্মীদের বিভ্রান্ত করেছে বলে মেনে নিচ্ছেন বিজেপি রাজ্য নেতৃত্ব। বিভ্রান্তি দূর করতে আগামী দিনে প্রয়োজনে প্রচারে নামবেন বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, ‘‘বিজেপির তৃণমূলীকরণ হতে দেব না।’’

শমীক ওই দাবি করেছেন ঠিকই। কিন্তু ভোটের পরে বিভাজন ঘটে যাওয়া তৃণমূলের যে অংশ মমতা-অভিষেকের বিরোধী, তাঁরা পরোক্ষে হাত মিলিয়েছেন বিজেপির সঙ্গেই। রাজ্য কংগ্রেসের এক নেতার কথায়, ‘‘লোকসভায় তো তৃণমূল নেতারা সরাসরি এনডিএ-কে সমর্থন করবেন বলে জানিয়েছেন। রাজ্য বিধানসভায় তো বিরোধীরা শাসক দলের মদতপুষ্ট। গোটা দেশে যার নজির নেই।’’

ভোটের পরেই এ ভাবে তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বাঁধায় রীতিমতো হতাশ ও দিশাহারা সাধারণ বিজেপি কর্মীরা, তা মেনে নিচ্ছে দলও। আগামী দিনে এ নিয়ে পদক্ষেপ করার কথা ভাবা হচ্ছে। কী ভাবে দলীয় কর্মীদের মধ্যে ভরসা ফিরিয়ে আনবেন, তার অবশ্য ব্যাখ্যা দিতে চাননি শমীক। পরবর্তী ধাপে তৃণমূলের একাধিক নেতা সরাসরি বিজেপিতে যোগদানের জন্য অপেক্ষা করলেও শমীকের দাবি, ‘‘অন্য কোনও দলের নেতাকে বিজেপিতে নেওয়ার প্রশ্ন নেই।’’

আরও পড়ুন