Earthquake in Afganistan

ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে মাত্রা ৫.৯, মৃত্যু আট জনের! কম্পন অনুভূত হল দিল্লি, পঞ্জাব, জম্মু-কাশ্মীরেও

জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তানের বাদাখশান প্রদেশ। সেটি হিন্দুকুশ অঞ্চলে পাকিস্তান-তাজিকিস্তান সীমান্তের কাছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ২৩:২০
5.9 earthquake hits Afghanistan; tremors felt in Delhi-NCR, Jammu and Kashmir, Punjab

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আফগানিস্তানে আবার ভূমিকম্প। শুক্রবার রাত ৯টা ৫০ মিনিট নাগাদ আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৯। আফগানিস্তানে ভূমিকম্পের কেন্দ্রস্থল হলেও কম্পন অনুভূত হয় উত্তর ভারতের বিভিন্ন জায়গায়।

Advertisement

জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তানের বাদাখশান প্রদেশ। সেটি হিন্দুকুশ অঞ্চলে পাকিস্তান-তাজিকিস্তান সীমান্তের কাছে। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫০ কিলোমিটার গভীরে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিকম্পের কারণে এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে।

কম্পন অনুভূত হয় ভারতের বিস্তীর্ণ এলাকায়। দিল্লি-এনসিআরের বিভিন্ন জায়গা কেঁপে ওঠে। এ ছাড়াও, চণ্ডীগড়, লুধিয়ানা, পুঞ্চ, শ্রীনগর, উধমপুর, দেহরাদূন-সহ বিভিন্ন শহর থেকে কম্পনের খবর মিলেছে। অনেকে সমাজমাধ্যমে কম্পনের বিষয় জানিয়ে পোস্ট করেছেন।

অতীতে বার বার কেঁপে উঠেছে আফগানিস্তান। গত বছর সেপ্টেম্বরে একের পর এক ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.৩। মৃত্যু হয়েছিল দু’হাজারেরও বেশি মানুষের। হাজার তিনেক মানুষ জখম হয়েছিলেন। অক্টোবরেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান।

Advertisement
আরও পড়ুন