Bangladesh Awami League

পুরভোটের মতো স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা লড়তে পারবেন! জানাল তারেকের সরকার, তবে রয়েছে শর্ত

প্রথম আলোর প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার সাংবাদিক বৈঠকেই জাহেদ জানিয়েছেন, নির্বাচনের শর্তপূরণ করতে পারলে দেশের যে কোনও দলই স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পুরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সব দল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ২৩:২৯

ছবি: সংগৃহীত।

নিষিদ্ধ হলেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা আসন্ন পুরসভা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তবে অবশ্যই নির্বাচনের শর্তাবলি পূরণ করতে হবে। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভোটে অংশগ্রহণ করতে পারলেনও দলের প্রতীক ব্যবহার করতে পারবেন না। প্রথম আলোর প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার সাংবাদিক বৈঠকেই জাহেদ জানিয়েছেন, নির্বাচনের শর্তপূরণ করতে পারলে দেশের যে কোনও দলই স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পুরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সব দল। সরকার তাতে বাধা দেবে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। কিন্তু তার নেতা-কর্মীরা ভোটে লড়তে পারবেন।

Advertisement

জাহেদ বলেন, ‘‘যেহেতু আওয়ামী লীগের সংগঠনের কর্মসূচি নিষিদ্ধ রয়েছে, তাই নেতা-কর্মীরা এই (দলের) পদ, প্রতীক ব্যবহার করছেন না, করতে পারেন না। ব্যক্তি হিসেবে যে কেউ, যদি শর্তাবলি যা রয়েছে, সেটা পূরণ করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচনে লড়াই করবেন, তা করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোন‌ও কারণ নেই।’’

বাংলাদেশে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন হাসিনা। তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে লড়তে পারেনি দল। তারেকের সরকার জানিয়েছে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা লড়তে পারবেন ভোটে।

Advertisement
আরও পড়ুন