Iran-Israel War

‘আমেরিকা এবং ইজ়রায়েলের ১৭৮ জন গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে’, যুদ্ধের ২০তম দিনে দাবি করল ইরান

সেগুলিকে যাতে আকাশপথে হামলার লক্ষ্যবস্তু করা যায়, সেই উদ্দেশ্যেই এমনটা করা হচ্ছিল বলে প্রতিবেদনে দাবি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ২৩:২৩
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পরে আমেরিকা এবং ইজ়রায়েলের ১৭৮ জন গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করল ইরান। বৃহস্পতিবার, যু্দ্ধের ২০তম দিনে তেহরানের ‘এলিট বাহিনী’ ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-র তরফে এই দাবি করা হয়েছে।

Advertisement

ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি জানাচ্ছে, ধৃত ব্যক্তিরা ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন কেন্দ্র এবং সেনাশিবিরের ছবি ও অবস্থান মার্কিন ও ইজ়রায়েলি গুপ্তচর সংস্থাগুলির কাছে পাঠাচ্ছিলেন। সেগুলিকে যাতে আকাশপথে হামলার লক্ষ্যবস্তু করা যায়, সেই উদ্দেশ্যেই এমনটা করা হচ্ছিল বলে প্রতিবেদনে দাবি।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন হামলায় সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই-সহ একাধিক প্রথম সারির নেতা এবং সামরিক কর্তার মৃত্যুর পরেই তেহরানের তরফে জানানো হয়েছিল, গুপ্তচরের দেওয়া তথ্যের ভিত্তিতে এমন নিখুঁত নিশানায় হামলা হতে পারে। এর পরে চলতি সপ্তাহে হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্তা আলি লারিজানি-সহ আরও কয়েক জন নেতা নিহত হয়েছেন। তাঁদরে অবস্থানের তথ্য দেশের ভেতর থেকেই সরবরাহ করা হয়েছে বলে মনে করছে আইআরজেসি।

Advertisement
আরও পড়ুন