সরাসরি
US-Iran Conflict

ওমানে ড্রোন হামলায় নিহত দুই ভারতীয়, জখম ১০ জনের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে: বিদেশ মন্ত্রক

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় আমেরিকা এবং ইজ়রায়েল। পাল্টা আক্রমণের পথে হেঁটেছে ইরানও। মূলত পশ্চিম এশিয়ায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৮:৪৬
ড্রোন হামলা ওমানে।

ড্রোন হামলা ওমানে। ছবি: রয়টার্স।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৮:৪৬ key status

পেন্টাগনের হুঁশিয়ারি

আবার ইরানকে হুঁশিয়ারি দিলেন পেন্টাগনের প্রধান তথা মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ। তাঁর দাবি, শুক্রবারই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে আমেরিকা। দিন দুয়েক আগেও একই দাবি করেছিলেন হেগসেথ।

timer শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৮:৪২ key status

ওমানে নিহত দুই ভারতীয়

ওমানের ড্রোন হামলা। সেখানকার শিল্পাঞ্চলে হামলা চালানো হয়। সেই হামলায় দু’জন ভারতীয়েরর মৃত্যু হয়েছে। নিশ্চিত করল নয়াদিল্লি। শুধু তা-ই নয়, এই হামলায় আরও ১০ জন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের (উপসাগরীয়) যুগ্মসচিব অসীম মহাজন বলেন, ‘‘আহতদের মধ্যে পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকি পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে।’’ হামলাটি হয়েছে ওমানের মাস্কাট থেকে ২০০ কিলোমিটার দূরে সোহার শহরে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন