সরাসরি
US-Iran War

তেহরানে হামলা, ক্ষেপণাস্ত্র পড়ল বাহরিনে, লেবাননে বাড়ছে ঘরছাড়াদের সংখ্যা! মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার

মঙ্গলবারও তেহরানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইজ়রায়েল। সে দেশের সেনাবাহিনী জানিয়েছে, তারা নতুন ভাবে তেহরানে ‘এয়ার স্ট্রাইক’ শুরু করেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৬:২৩
Live update of US-Iran-Israel conflict, war in 10 days

যুদ্ধবিধ্বস্ত লেবাননে ধ্বংসস্তূপ সরাচ্ছে উদ্ধারকারী দল। ছবি: রয়টার্স।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৬:৫৫ key status

দোহায় বিস্ফোরণ

বিস্ফোরণের শব্দ শোনা গেল দোহায়।

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৬:৫২ key status

নেতানিয়াহুর হুঙ্কার

মাথা নত না-করে যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলেছে ইরান। তার পরেই ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হুঙ্কার, ‘ইরানের কোমর ভেঙে গিয়েছে।’

Advertisement
timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৬:৪৫ key status

‘এক লিটার তেলও ছাড়া হবে না’

ইরান সেনার ‘এলিট ফোর্স’ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর মুখপাত্রের হুঙ্কার পারস্য উপসাগর দিয়ে ‘এক লিটার তেলও ছাড়া হবে না’!

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৬:৩৭ key status

আবুধাবিতে জাহাজে হামলা?

ব্রিটিশ সামরিক কেন্দ্র অনুমান করছে আবুধাবির উপকূলে পারস্য উপসাগরে একটি জাহাজে সম্ভবত হামলা হয়েছে। 

Advertisement
timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৬:৩২ key status

মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তার পরেই যুদ্ধে মধ্যস্থতা করার প্রস্তাব দিল রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘রাশিয়া তার সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী সহায়তা করতে প্রস্তুত।’’ তিনি এ-ও জানান, তাঁদের মধ্যস্থতার প্রস্তাব এখনও বিবেচনাধীন।

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৬:২৮ key status

লেবাননে বাড়ছে ঘরছাড়াদের সংখ্যা

ইরান ছাড়াও লেবাননেও ক্রমাগত হামলার ঝাঁজ বৃদ্ধি করছে ইজ়রায়েল। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, ইজ়রায়েলি হামলার কারণে প্রতি দিন প্রায় এক লক্ষ মানুষ ঘরছাড়া হচ্ছেন। এখনও পর্যন্ত লেবাননে ঘরছাড়া মানুষের সংখ্যা ৬ লক্ষ ৬৭ হাজারের বেশি।

Advertisement
timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৬:২২ key status

বাহরিনে পড়ল ক্ষেপণাস্ত্র

পশ্চিম এশিয়ার অন্য দেশগুলিতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। বাহরিনের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে খবর সংবাদসংস্থা এপি সূত্রে। বাহরিন জানিয়েছে, তারা ১০৫টি ক্ষেপণাস্ত্র এবং ১৭৬টি ড্রোন ধ্বংস করেছে।

timer শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৬:২২ key status

তেহরানের হামলা অব্যাহত


মঙ্গলবারও তেহরানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইজ়রায়েল। সে দেশের সেনাবাহিনী জানিয়েছে, তারা নতুন ভাবে তেহরানে ‘এয়ার স্ট্রাইক’ শুরু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন