সরাসরি
West Asia War

দুবাই বিমানবন্দরের কাছে হামলার পর বিবৃতি সংযুক্ত আরব আমিরশাহির সরকারের, ইরানকে নিশানা

সময় যত এগোচ্ছে, পশ্চিম এশিয়ায় সংঘাতের ঝাঁজ আরও তীব্র হচ্ছে। উপসাগরীয় এলাকায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। পাল্টা আমেরিকাও নাছোড়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১০:৫৬
ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সামনে ধোঁয়া।

ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সামনে ধোঁয়া। ছবি: রয়টার্স।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১০:৫৮ key status

সৌদি আরবেও হামলা

সৌদি আরবেও হামলা চলছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দেশের পূর্ব প্রান্তে তিন ধাপে আক্রমণ হয়েছে। একাধিক ড্রোন ছোড়া হয়েছে। প্রথম ধাপে পাঁচটি, দ্বিতীয় ধাপে ছ’টি এবং পরের ধাপে ১২টি ড্রোন ধ্বংস করেছে সৌদি।

timer শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১০:৫৩ key status

সংযুক্ত আরব আমিরশাহির বিবৃতি

সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, ইরান থেকে তাদের দিকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। এই মুহূর্তে সেগুলিকে আটকানোর জন্য কাজ করছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তার ফলেই দেশের বিভিন্ন প্রান্তে বিস্ফোরণের মতো শব্দ শোনা যাচ্ছে।

Advertisement
timer শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ০৯:৫৫ key status

হরমুজ় নিয়ে বার্তা জাপানের

হরমুজ় প্রণালীতে পণ্য পরিবহণ ব্যাহত নিয়ে মুখ খুলল জাপান। তাদের প্রতিরক্ষামন্ত্রী আমেরিকার সঙ্গে কথা বলেছেন। হরমুজ় তথা পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে জাপানের অবস্থান ব্যক্ত করেছেন তিনি। তবে আমেরিকার আহ্বান মেনে হরমুজ়ে আটকে থাকা জাহাজ বার করে আনতে জাপান এখনই কোনও জাহাজ সেখানে পাঠাচ্ছে না।

timer শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ০৯:৫০ key status

লেবাননে হামলা জারি

লেবাননে হামলা জারি রেখেছে ইজ়রায়েল। সোমবারও বেইরুটের দক্ষিণাঞ্চলে দু’টি বোমা ফেলা হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে বাসিন্দারা ত্রস্ত।

Advertisement
timer শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ০৯:১৩ key status

কুয়েতেও ড্রোন

কুয়েতের ন্যাশনাল গার্ড বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের লক্ষ্য করে দু’টি ড্রোন ছোড়া হয়েছিল। দু’টিকেই প্রতিহত করা হয়েছে।

timer শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ০৯:১২ key status

ইরাকে আক্রান্ত মার্কিন ঘাঁটি

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে সরয়া আওলিয়া আল-দাম গোষ্ঠী। ইরাকের এই গোষ্ঠী ইরান সমর্থিত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে মার্কিন ঘাঁটি আক্রমণ করছে বলে দাবি করেছে তারা। সোমবার বাগদাদের কাছে মার্কিন ঘাঁটিকে রকেট ব্যারেজ দিয়ে আঘাত করা হয়েছে।

Advertisement
timer শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ০৯:১০ key status

দুবাই বিমানবন্দরের সামনে হামলা

দুবাই বিমানবন্দরের জ্বালানির ট্যাঙ্কে ড্রোন ছোড়া হয়েছে বলে অভিযোগ। মুহূর্তে সেখানে আগুন ধরে যায়। ঘটনার জেরে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দুবাই বিমানবন্দর থেকে সমস্ত বিমানের ওঠানামা সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

timer শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ০৯:০৬ key status

ইরান সমঝোতায় মরিয়া!

যুদ্ধ নিয়ে সমঝোতা করতে মরিয়া হয়ে উঠেছে ইরান। সোমবার এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এ-ও জানিয়েছেন, ইরান সমঝোতায় আগ্রহী হলেও তিনি এই মুহূর্তে তেমন কিছু ভাবছেন না। আমেরিকা যা চায়, ইরান এখনও তার জন্য প্রস্তুত নয় বলেও দাবি করেছেন ট্রাম্প।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন