Qatar LNG Explosion

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রের বিস্ফোরণে নিহত ১৩ জনের মধ্যে ১২ জনই ভারতীয়!

কর্তৃপক্ষ এই ঘটনাটিকে একটি ‘প্রযুক্তিগত দুর্ঘটনা’ হিসাবে বর্ণনা করেছেন। বিবৃতিতে আরও জানানো হয়েছে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ০২:২৫
কাতারের গ্যাস উৎপাদন কেন্দ্রে।

কাতারের গ্যাস উৎপাদন কেন্দ্রে। ছবি: পিটিআই।

কাতারের রাস লাফান গ্যাস উৎপাদন কেন্দ্রের বিস্ফোরণ ঘটনায় নিহত ১৩ জনের মধ্যে ১২ জনই ভারতীয় নাগরিক। সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করেছে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস। তারা আরও জানিয়েছে, এই ঘটনায় আহত সকলেরই শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল এবং তাঁরা চিকিৎসাধীন।

Advertisement

কাতারের জ্বালানি সংক্রান্ত মন্ত্রী এবং ‘কাতার এনার্জি’র প্রধান সাদ আল-কাবি একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়েছে তাঁর মধ্যে ১২ জনই ভারতীয় এবং এক জন পাকিস্তানের নাগরিক। আহত হয়েছেন ৬৬ জন। তাঁরা সকলেই স্থিতিশীল অবস্থায় রয়েছেন। বর্তমানে তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

কর্তৃপক্ষ এই ঘটনাটিকে একটি ‘প্রযুক্তিগত দুর্ঘটনা’ হিসাবে বর্ণনা করেছেন। বিবৃতিতে আরও জানানো হয়েছে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে এই বিস্ফোরণে প্রকৃতির কোনও ক্ষতি হয়নি এবং সাধারণ মানুষের স্বাস্থ্যের পক্ষের ঝুঁকিপূর্ণ কোনও গ্যাসও রাস লাফানে নিঃসরিত হয়নি। আল-কাবি মনে করছেন, এই বিস্ফোরণ তাঁদের আমদানি ও রফতানিতে কোনও প্রভাব ফেলবে না।

দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস এই বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। এই মর্মে তারা এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছে। লেখে, “রবিবার রাতে শিল্পনগরী রাস লাফানে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় যাঁরা দুর্ভাগ্যবশত প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমরা আমাদের গভীরতম সমবেদনা জানাচ্ছি।” তারা জানায়, কাতার সরকার সঙ্গে যোগাযোগ রেখে সব কাজ করা হচ্ছে।

রবিবার রাতে কাতারের শিল্পনগরী রাস লাফানে একটি বিস্ফোরণ হয়। তার পরে সেখানে আগুন ধরে যায়। রাস লাফান কাতারের তো বটেই, গোটা বিশ্বের অন্যতম বড় প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন এবং রফতানি কেন্দ্র। কী কারণে এই বিস্ফোরণটি হয়েছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সরকারের তরফে জানানো হয়, এই ঘটনায় ১৩ জন নিহত এবং ৬৬ আহত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় সংস্থা।

Advertisement
আরও পড়ুন