Earthquake in Japan

৭.৪ মাত্রার ভূমিকম্পের পরেই জাপান উপকূলে আছড়ে পড়ল সুনামি, জারি সতর্কতা

জাপানের স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়, উত্তর জাপানের আইওয়েট এবং হোক্কাইদো প্রদেশের উপকূলবর্তী এলাকার কোথাও কোথাও সমুদ্রের জলস্তরের উচ্চতা তিন মিটার বাড়তে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৫:৩০

—প্রতিনিধিত্বমূলক ছবি।

৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। তার পরেই সে দেশের উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। তার পরেই সে দেশের উত্তর-পশ্চিম উপকূলে আছড়ে পড়ল সুনামি। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, উত্তর জাপানের আইওয়েট প্রদেশের কুজি বন্দরে সমুদ্রের জলস্তরের উচ্চতা ২.৬ ফুট পর্যন্ত বেড়েছে।

Advertisement

জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি টের পাওয়া গিয়েছে উত্তর জাপানে। আরও জানানো হয়েছে, কম্পনের উৎসস্থল প্রশান্ত মহাসাগরের ১০ কিলোমিটার গভীরে অবস্থিত।

জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি টের পাওয়া গিয়েছে উত্তর জাপানে। ভূমিকম্পের জেরে কতটা কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই উত্তর জাপানের উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে।

জাপান এমনিতেই বিশ্বের অন্যতম ভূকম্পপ্রবণ দেশ। প্রশান্ত মহাসাগরের অগ্নিবলয় বা ‘রিং অফ ফায়ার’-এর উপর অবস্থান করায় বছরে প্রায় ১৫০০টি বড়-ছোট ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। ২০১১ সালে ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান এবং সংলগ্ন এলাকা। মৃত্যু হয়েছিল প্রায় ১৮ হাজার জনের।

Advertisement
আরও পড়ুন