Iran-US Conflict

অস্ত্রভান্ডারের সবচেয়ে ভয়ানক ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলার প্রস্তুতি আমেরিকার! যুদ্ধবিমান খুইয়ে বড় অভিযানের পরিকল্পনা

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকা এ বার তাদের অস্ত্রভান্ডারের সবচেয়ে ভয়ানক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ০৯:৩৩
ইরানের বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা আমেরিকার। ছবি: সংগৃহীত।

ইরানের বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা আমেরিকার। ছবি: সংগৃহীত।

ইরানের হামলায় একের পর এক যুদ্ধবিমান খোয়ানোর পর এ বার তাদের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলার প্রস্তুতি নেওয়া শুরু করল আমেরিকা। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকা এ বার তাদের অস্ত্রভান্ডারের সবচেয়ে ভয়ানক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করছে। মার্কিন অস্ত্রভান্ডারের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই তাক করে রাখা হয়েছে ইরানের দিকে।

Advertisement

সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, আমেরিকা এ বার জেএএসএসএম-ইআর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে ইরানের বিরুদ্ধে। মার্চের শেষ থেকেই এই ক্ষেপণাস্ত্রগুলি মোতায়েন করা শুরু করেছে তারা। আমেরিকার অস্ত্রভান্ডারে মোট ২৩০০টি জেএসএসএম-ইআর ক্ষেপণাস্ত্র রয়েছে। যার মধ্যে বেশির ভাগই ইরানের বিরুদ্ধে ব্যবহারের জন্য মোতায়েন করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র এক একটি তৈরিতে খরচ হয় সাড়ে ১২ কোটি টাকা।

আমেরিকার এই ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের নজর এড়িয়ে নিখুঁত নিশানায় হামলা করতে সক্ষম। এর ধ্বংসাত্মক ক্ষমতা বিপুল। ১০০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে, তা-ও আবার বিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখে ধুলো দিয়ে। তবে মাঝারি পাল্লারও এই ক্ষেপণাস্ত্র রয়েছে আমেরিকার হাতে। যার দুই-তৃতীয়াংশ ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে ব্যবহার করে ফেলেছে আমেরিকা। মাঝারি পাল্লার জেএসএসএম ক্ষেপণাস্ত্র ৪০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। প্রসঙ্গত, শুক্রবার আমেরিকার দু’টি যুদ্ধবিমানকে গুলি করে নামানোর দাবি করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমান খোয়ানোর কথা কার্যত স্বীকারও করে নিয়েছেন। কিন্তু একইসঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি আলোচনার টেবিলে না বসে, তা হলে এ বার তাঁদের অস্ত্রভান্ডারের সবচেয়ে ভয়ানক অস্ত্র প্রয়োগ করা হবে। সেই হুঁশিয়ারির মধ্যেই প্রকাশ্যে এসেছে, মার্চের শেষ থেকেই দূরপাল্লার জেএসএসএম-ইআর ক্ষেপণাস্ত্র মোতায়েন করা শুরু করেছে আমেরিকা।

Advertisement
আরও পড়ুন