Iran-Israel Conflict

‘এক রাতের মধ্যেই গোটা ইরান ধ্বংস করতে পারে আমেরিকা’! যুদ্ধবিরতি নিয়ে আবার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

রবিবার ইরানকে হুঁশিয়ারি দেওয়ার পরেই ট্রাম্প জানিয়েছিলেন যে, তিনি আশা করেন যে, সোমবারের মধ্যেই বোঝাপড়ায় আসবে ইরান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ২৩:৩৫
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

যুদ্ধবিরতির চূড়ান্ত সময়সীমা আরও ২৪ ঘণ্টা বাড়িয়েছেন তিনি। তবু সাড়া মেলেনি তেহরানের তরফে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার হুঁশিয়ারি দিয়েছেন ইরানকে। তাঁর মন্তব্য, ‘‘পুরো ইরানকে এক রাতেই ধ্বংস করে দিতে পারে আমেরিকা। আর তা আগামী রাতেই হতে পারে।’’

Advertisement

রবিবার রাতে ইরানকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত (ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল সাড়ে ৬টা) যুদ্ধবিরতির ‘বর্ধিত চূড়ান্ত সময়সীমা’ দিয়ে ট্রাম্প বলেছিলেন, ‘‘হরমুজ় প্রণালী আবার খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতু এবং অন্যান্য পরিকাঠামোতে হামলা চালানো হবে।’’ সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক ধাপ এগিয়ে পুরো ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

রবিবার ইরানকে হুঁশিয়ারি দেওয়ার পরেই ট্রাম্প জানিয়েছিলেন যে, তিনি আশা করেন যে, সোমবারের মধ্যেই বোঝাপড়ায় আসবে ইরান। কিন্তু ট্রাম্পের সেই আশায় জল ঢেলে কয়েক ঘণ্টার মধ্যেই ইরান সেন্ট্রাল মিলিটারি কমান্ডের জেনারেল আলিয়াবাদি মার্কিন প্রেসিডেন্টকে কটাক্ষ করে বলেন, “এই হুমকি থেকেই স্পষ্ট যে, উনি অসহায়, ভীত, ভারসাম্যহীন এবং বোকা।” ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়ে ইরানের সেনাবাহিনীর অন্যতম মুখপাত্র ইব্রাহিম জ়োলফাঘারি বলেন, “যদি সংঘাত বাড়ে, তা হলে আপনার জন্য গোটা অঞ্চলটাই (পশ্চিম এশিয়া) নরকে পরিণত হবে। আপনি ইরানের ইসলামিক প্রজাতন্ত্রকে হারানোর স্বপ্ন দেখছেন। কিন্তু সেটা স্বপ্নই থেকে যাবে।” তার জবাবে এ বার এক রাতের মধ্যে ইরানকে ধ্বংস করার হুমকি দিলেন ট্রাম্প।

Advertisement
আরও পড়ুন