Pope Leo XIV on Cosmetic Surgery

‘ঈশ্বরের সৃষ্টি করা মানবদেহে কোনও কারিকুরি নয়’, কসমেটিক সার্জারির বিরোধিতায় পোপ লিয়োর ভ্যাটিকান

বুধবার প্রকাশিত ভ্যাটিকানের এক নির্দেশিকায় সরাসরি কসমেটিক সার্জারির বিরোধিতা করা হয়েছে। তাতে লেখা, ‘‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার মুখে কয়েকটি বলিরেখা তৈরি হলেও যিশু কিন্তু আপনাকে ভালোবাসবেন।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ২০:১৫
Vatican of Pope Leo XIV warns against cosmetic surgery’s ‘cult of the body’

পোপ লিয়ো। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ঈশ্বরের সৃষ্টি করা মানবদেহের ‘শুচিতা এবং পবিত্রতা’ রক্ষার বার্তা দিল ভ্যাটিকান। এ বার পোপ চতুর্দশ লিয়োর ‘ধর্মীয় সাম্রাজ্যে’র নিশানা কসমেটিক সার্জারি!

Advertisement

বুধবার প্রকাশিত ভ্যাটিকানের এক নির্দেশিকায় সরাসরি কসমেটিক সার্জারির বিরোধিতা করা হয়েছে। তাতে লেখা, ‘‘বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার মুখে কয়েকটি বলিরেখা তৈরি হলেও যিশু কিন্তু আপনাকে ভালবাসবেন।’’ পোপ লিয়োর সম্মতিক্রমেই ওই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ প্রতিষ্ঠান।

ভ্যাটিকানের ধর্মীয় দিশানির্দেশ সংক্রান্ত সংস্থা ‘ইন্টারন্যাশনাল থিওলজিক্যাল কমিশন’ বুধবার বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিককে কসমেটিক সার্জারির ব্যবহার থেকে দূরে থাকার নির্দেশ দিয়ে বলেছে, ‘‘এটি আদতে দেহপূজা এবং নিখুঁত শারীরিক গড়ন পাওয়ার উন্মত্ত ও অবাস্তব প্রচেষ্টা।’’ পোপের দফতরের দাবি, ক্যাথলিক চার্চ শিক্ষা দেয় যে মানবদেহ ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি। চিকিৎসাবিজ্ঞানকে কাজে লাগি সময় ও রুচি অনুযায়ী সেই দেহের কোনও রকম বিকৃতি কাম্য নয়। তাৎপর্যপূর্ণ ভাবে ওই নির্দেশিকায় ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ (এআই)-র নির্বিচার প্রয়োগ সম্পর্কে সতর্ক করে বলা হয়েছে, ‘‘এটি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে।’’

Advertisement
আরও পড়ুন