Advertisement
E-Paper

প্রকাশিত কুয়েট ইউজি-র সম্ভাব্য আনসার কি, প্রতিটি অভিযোগের জন্য দিতে হবে ২০০ টাকা

দ্বাদশের পর কেন্দ্র সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি হতে হলে প্রয়োজন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট উত্তীর্ণ হওয়ার। প্রতি বছরই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আয়োজন করে এই প্রবেশিকার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৯:২০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র (এনটিএ) তরফে প্রকাশ করা হল স্নাতক স্তরের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট-এর সম্ভাব্য ‘আনসার কি’। দ্বাদশের পর কেন্দ্র সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি হতে হলে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট উত্তীর্ণ হওয়ার প্রয়োজন। প্রতি বছরই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আয়োজন করে এই প্রবেশিকার। চলতি বছর পরীক্ষা ভাল ভাবে সম্পন্ন হয়েছে বলেই এনটিএ জানিয়েছে।

যদিও ৩০ মে যান্ত্রিক গোলযোগের কারণ পরীক্ষা দিতে পারেননি ৩,৭৬৫ জন। পরে সেই পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছিল। এর পরই ৯ জুন সম্ভাব্য আনসার কি-র পাশাপাশি রেসপন্স শিট-ও প্রকাশ করেছে এনটিএ। পরীক্ষার্থীরা এখন সম্ভাব্য আনসার দেখে মিলিয়ে নিতে কেমন পরীক্ষা দিয়েছেন। যদি কোনও উত্তর নিয়ে আপত্তি থাকে, তা-ও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।

৯ থেকে ১১ জুন চ্যালেঞ্জের জন্য আবেদন করা যাবে। ৯ থেকে ১১ জুনের মধ্যে আপত্তি জানাতে হবে। প্রতি আপত্তির জন্য ২০০ টাকা করে জমা দিতে হবে। এই মূল্য কোনও ভাবেই ফেরতযোগ্য নয়।

কী ভাবে দেখবেন আনসার কি?

প্রথমে কুয়েট ইউজি-র ওয়েবসাইটে (https://cuet.nta.nic.in/) যেতে হবে।

‘হোমপেজ’ থেকেই আনসার কি-র বিজ্ঞপ্তি এবং লিঙ্ক দু’টিই পাওয়া যাবে।

এর পর অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করতে হবে।

তা হলেই আনসার কি দেখতে পেয়ে যাবেন পড়ুয়ারা।

পরবর্তী সুবিধের জন্য ডাউনলোড করে রাখা যেতে পারে।

এনটিএ গত ১১মে থেকে কুয়েট ইউজি শুরু করেছিল। মাঝে ইদের জন্য ২৮মে-র পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছিল। সব মিলিয়ে ৭ জুন পরীক্ষা শেষ করে এনটিএ। ভারত ও দেশ মিলিয়ে মোট ১৫,৬৮,৮৬৭ জন পরীক্ষা দিয়েছেন বলেই এনটিএ সূত্রে খবর।

CUET UG NTA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy