Advertisement
E-Paper

অভিন্ন পোর্টালে প্রকাশিত স্নাতক মেধাতালিকা! কলেজে ক্লাস শুরু হবে কবে?

যে সকল প্রার্থী রাজ্যের সেন্ট্রালাইজ়ড অ্যাডমিশন পোর্টাল বা অভিন্ন পোর্টালের (ডব্লুবিসিএপি) কাউন্সেলিং প্রক্রিয়ার প্রথম পর্যায়ের জন্য নাম নথিভুক্ত করেছিলেন, তাঁরা এ বার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তাঁদের নাম মেধাতালিকায় রয়েছে কি না, তা দেখতে পাবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৮:২১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

প্রকাশিত হল স্নাতকে ভর্তি হওয়ার প্রথম মেধাতালিকা। উচ্চ শিক্ষা দফতরের তরফে প্রকাশ করা হয়েছে ‘ডব্লিউবিসিএপি মেরিট লিস্ট ২০২৬’। নির্ধারিত সূচি অনুযায়ী প্রকাশ করা হয়েছে এই মেধাতালিকা।

প্রথমে উচ্চশিক্ষা দফতরের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী অভিন্ন পোর্টাল (সেন্ট্রালাইজ়ড পোর্টাল) খোলার কথা ছিল ১৮ মে সন্ধ্যার পর। তবে, রাত কেটে গেলেও পোর্টালে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হয়নি।

১৯ মে দুপুরের পর থেকে পড়ুয়ারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে আবেদন করতে পারছেন। সূত্রের খবর, ওবিসি সংরক্ষণ নিয়ে কিছু বিভ্রান্তির কারণে পোর্টালে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে দেরি হচ্ছিল। তবে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর বিশেষ ভাবে আর কোনও অভিযোগ ওঠে নি। ১ জুন পর্যন্ত চলেছিল আবেদন প্রক্রিয়া।

যে সকল প্রার্থী রাজ্যের সেন্ট্রালাইজ়ড অ্যাডমিশন পোর্টাল বা অভিন্ন পোর্টালের (ডব্লুবিসিএপি) কাউন্সেলিং প্রক্রিয়ার প্রথম পর্যায়ের জন্য নাম নথিভুক্ত করেছিলেন, তাঁরা এ বার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তাঁদের নাম মেধাতালিকায় রয়েছে কি না, তা দেখতে পাবেন।

তালিকায় নাম থাকলে, উচ্চ শিক্ষা দফতরের তরফে নির্ধারিত কাউন্সেলিংয়ের সময়সূচি অনুযায়ী পরবর্তী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। উচ্চ শিক্ষা দফতরের সূচি অনুযায়ী, ৯ থেকে ১৫ জুন বরাদ্দ আসনসংখ্যার ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ২০ থেকে ২৩ জুন পর্যন্ত বরাদ্দ আসনের আপগ্রেড রাউন্ডের ভিত্তিত ভর্তি প্রক্রিয়া চলবে। ২৭ জুন থেকে ৪ জুলাই সরাসরি যাচাইয়ের জন্য ভর্তি হওয়া পড়ুয়াদের যেতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানে। ৬ জুলাই থেকে শুরু হবে ক্লাস।

এই (https://banglaruchchashiksha.wb.gov.in বা, https://wbsche.wb.gov.in) দু’টি ওয়েবসাইট থেকেই পড়ুয়ারা ভর্তি সংক্রান্ত তথ্য জানতে পারবেন।

UG Admission 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy