—ফাইল চিত্র।
ইভিএম-এর ভোট গোনা শুরু হয়ে গিয়েছে ফলতায়। প্রথম রাউন্ডের গণনা চলছে।
পোস্টাল ব্যালটের গণনা চলছে ফলতায়। পাশাপাশি ইভিএম-এর ভোট গোনাও শুরু হচ্ছে।
পুনর্নির্বাচনের গণনাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই কেন্দ্রে ভোটের সময় ছিল ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গণনাতেও জওয়ানেরা রয়েছেন।
ফলতার ভোটগণনা হচ্ছে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে। সেখানে ১৯টি টেবিলে ২১ রাউন্ড গণনা হওয়ার কথা।
ফলতায় গণনাকেন্দ্রে তৃণমূলের কোনও এজেন্ট এসে পৌঁছোননি। অন্য সব দলের এজেন্ট পৌঁছে গিয়েছেন।
পুনর্নির্বাচনের আগে ফলতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। ফলে ফলতার মাঠ বিজেপির জন্য কার্যত ফাঁকা।
রাজ্যে বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয় পেয়েছে বিজেপি। ফলতায় জিতলেই জেতা আসনের সংখ্যা পৌঁছে যাবে ২০৮-এ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy