Advertisement
E-Paper

‘যৌনকর্মী বলেও আক্রমণ করা হয়েছে’, ইমরানের ঘর ভেঙেছেন তিনি? মুখ খুললেন প্রেমিকা লেখা

প্রাক্তন স্ত্রী অবন্তিকা মালিকের সঙ্গে বিচ্ছেদের পরে ইমরানের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা বেড়েছে। বর্তমানে লেখা ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কে আছেন অভিনেতা। লেখাকেও কটাক্ষের শিকার হতে হয়?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৭:৩৫
ইমরানের ‘ঘর ভাঙা’ নিয়ে কী বললেন লেখা?

ইমরানের ‘ঘর ভাঙা’ নিয়ে কী বললেন লেখা? ছবি: সংগৃহীত।

বেশ কিছু দিন অভিনয় থেকে দূরে থাকার পরে প্রত্যাবর্তন হয়েছে ইমরান খানের। বরাবরই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের প্রবল আগ্রহ। বিশেষ করে প্রাক্তন স্ত্রী অবন্তিকা মালিকের সঙ্গে বিচ্ছেদের পরে সেই আগ্রহ আরও বেড়েছে। বর্তমানে লেখা ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কে আছেন ইমরান। সম্প্রতি এক সাক্ষাৎকারে লেখা জানিয়েছেন, কী ভাবে তাঁকে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে ইমরানের সঙ্গে সম্পর্কের জন্য।

লেখা মনে করেন, এই ধরনের পরিস্থিতিতে নারীদের খুব সহজেই নানা তকমা দেওয়া হয়। মানুষ পুরো ঘটনা না জেনেই দ্রুত মতামত তৈরি করে ফেলে। বছরের পর বছর ধরে হওয়া সমালোচনার কথা বলতে গিয়ে তিনি বলেন, “১৬ বছর বয়স থেকে আমাকে নানা নামে ডাকা হয়েছে। চেন্নাইয়ে বড় হওয়ার সময় একটা নাম। পরে অন্য জায়গায় আবার অন্য নাম। আমাকে কখনও ‘স্লাট’ বলা হয়েছে। কখনও ‘যৌনকর্মী’ বলা হয়েছে। এ-ও বলা হয়েছে, আমি নাকি মানুষের সংসার ভেঙেছি। এ সব তকমা দিয়ে আমার বিচার করা যাবে না। আর অন্য কাউকে খুশি করার জন্য আমি নিজেকে ছোট করব না।”

দীর্ঘ ১৫ বছর বন্ধু থাকার পরে, সম্পর্কের সিদ্ধান্ত নিয়েছিলেন ইমরান ও লেখা। করোনা অতিমারির সময় থেকে তাঁরা সম্পর্কে আছেন। লেখা বলেন, “আজও আমার অবস্থান একই। যারা এ সব তকমা দেয়, তারা বাস্তবটা জানে না। অন্য কারও সম্পর্কের জটিলতা কেউই পুরোপুরি বোঝে না। তা হলে তারা না জেনেশুনে বিচার করে কী ভাবে?” লেখাও পেশায় অভিনেত্রী। তিনি তাই বলেন, “আমি চাই, আমার কাজ নিয়ে আলোচনা হোক। যদি মানুষ শুধু একজন পুরুষের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে আমার বিচার করে, তা হলে সেটা তাদের মানসিকতার পরিচয় দেয়। আমার নয়।”

লেখা জানান, ইমরানের সঙ্গে তাঁর সম্পর্ক তাঁর কাছে খুবই মূল্যবান এবং তিনি এটিকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। একটি সম্পর্ককে সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যেতে দু’জনকেই চেষ্টা করতে হয় এবং সম্পর্ককে ব্যক্তিগতও রাখা জরুরি বলে মনে করেন ইমরানের প্রেমিকা। তাঁর কথায়, “আমি এই মানুষটিকে খুব ভালবাসি। যাঁর প্রেমে পড়েছি, তাঁর সঙ্গেই থাকতে পারছি। এটা আমার জীবনের অন্যতম বড় আনন্দ। এটা খুবই বিরল এক উপহার, আর আমি এই অনুভূতিকে সুরক্ষিত রাখতে চাই। তাই এই বিষয় সকলের জানার নয়, এটা শুধুই আমার।”

তিনি আরও বলেন, “যে কোনও সম্পর্কের মতো আমরাও প্রতিনিয়ত শিখছি এবং বদলাচ্ছি। মাঝে মাঝে মতের অমিল হয়, কিন্তু একে অপরের সঙ্গে এগিয়ে যাওয়ার ইচ্ছা আমাদের দু’জনেরই আছে। এটাই আমাদের সম্পর্ককে পরিণত করে তুলেছে।”

উল্লেখ্য, লেখার আগে ছোটবেলার বান্ধবী অবন্তিকাকে বিয়ে করেছিলেন ইমরান। ১৯ বছর বয়স থেকে সম্পর্কে ছিলেন তাঁরা। ২০০২ সালে তাঁদের বিয়ে হয়। ২০১৯ সালে বিবাহবিচ্ছেদ হয় ইমরান ও অবন্তিকার।

Imran Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy