Advertisement
E-Paper

‘নির্মম সত্যের সামনে নিজেকে দাঁড় করান, নিজের পছন্দকে গুরুত্ব দিন’, কেন এমন বার্তা ঐশ্বর্যার?

তিন দশক ধরে বলিউডে অভিনয় করছেন ঐশ্বর্যা। তবে গত কয়েক বছর তিনি অভিনয় থেকে কিছুটা দূরে। তবে আজও তিনি একই ভাবে প্রাসঙ্গিক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১৪:৪১
কান-এ বিলম্বিত উপস্থিতি ঐশ্বর্যার, কেন এই মন্তব্য?

কান-এ বিলম্বিত উপস্থিতি ঐশ্বর্যার, কেন এই মন্তব্য? ছবি: পিটিআই।

বলিউড থেকে বহু তারকাই কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটেন। তবে ঐশ্বর্যা রাই বচ্চন সেই গালিচায় হাঁটলে যেন ষোলোকলা পূর্ণ হয়! এমনটাই ধারণা ভারতের ফ্যাশন দুনিয়ার। এ বছরের কান চলচ্চিত্র উৎসবে কিছুটা দেরিতে হলেও জমকালো কায়দায় উপস্থিত হন ঐশ্বর্যা। সেখান থেকেই নতুন প্রজন্মের অভিনেতাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন তিনি।

তিন দশক ধরে বলিউডে অভিনয় করছেন ঐশ্বর্যা। তবে গত কয়েক বছর তিনি অভিনয় থেকে কিছুটা দূরে। তবে আজও তিনি একই ভাবে প্রাসঙ্গিক। অভিনয় থেকে দূরে থাকলেও এক জন শিল্পীর কাছে প্রতিদিনই নতুন, জানান ঐশ্বর্যা। আজও তিনি দর্শকদের ভালবাসা ও প্রশংসা অর্জনের জন্যই কাজ করে চলেছেন বলেও জানান অভিনেত্রী।

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় এক সাক্ষাৎকারে ঐশ্বর্যা বলেন, “আমি সবার ভালবাসা ও সমর্থন পেয়ে সত্যিই কৃতজ্ঞ। কিন্তু আমি মনে করি, শিল্প হোক বা অন্য কোনও ক্ষেত্র, প্রত্যেকের যাত্রা আলাদা। জীবনের অভিজ্ঞতাই মানুষকে সমৃদ্ধ করে। সবার পথ এক রকম হয় না। তাই আপনার জন্য ঠিক বা ভুল কোনটা, তা আপনাকেই বুঝতে হবে।”

তিনি আরও বলেন, “নিজের পছন্দকে ভালবাসুন এবং তার প্রতি সৎ থাকুন। নিজেকেই নিজের সবচেয়ে ভাল বন্ধু হয়ে উঠতে হবে, কারণ শেষ পর্যন্ত আপনাকেই নিজের পাশে দাঁড়াতে হবে। বর্তমান সময়ে অনেক কিছুই খুব কৃত্রিম ভাবে তৈরি হয়। এতে নতুন করে কিছু আবিষ্কার করার আনন্দ থাকে না। জীবনকে অনুভব করতে হবে, সেই অভিজ্ঞতাই আপনার শিল্পে ফুটে উঠবে। তাই নিজের প্রতি সৎ থাকুন এবং নিজেকে নির্মম সত্যের সামনে দাঁড় করান।”

বচ্চন ঘরনির আরও বক্তব্য, জীবনে সব সময় নতুন কিছু শেখার মানসিকতা রাখতে হবে। তাহলেই কর্মজীবনের পথ আরও মসৃণ হয়ে উঠবে।

Aishwarya Rai Bachchan Cannes Film Festival
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy