Advertisement
E-Paper

সইফের মেয়ের সঙ্গে ডাকাতি করবেন সুশান্ত!

শোনা যাচ্ছে অভিষেক কপূর পরিচালিত ‘কেদারনাথ’ ছবি দিয়ে ডেবিউ হবে সারার। আর সেখানেই নাকি তাঁর সঙ্গে ডাকাতি করবেন সুশান্ত সিংহ রাজপুত!

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুন ২০১৭ ১৭:১৭

সইফ আলি খানের মেয়ে সারার বলিউড ডেবিউ নিয়ে বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছে ইন্ডাস্ট্রিতে। কখনও প্রকাশ্যে আসছে সারার ডেবিউয়ের সিদ্ধান্ত নিয়ে সইফের অসন্তোষ। কখনও বা অম়ৃতার প্রশ্রয়। এ বার শোনা যাচ্ছে অভিষেক কপূর পরিচালিত ‘কেদারনাথ’ ছবি দিয়ে ডেবিউ হবে সারার। আর সেখানেই নাকি তাঁর সঙ্গে ডাকাতি করবেন সুশান্ত সিংহ রাজপুত!

বিষয়টা ঠিক কী?

আরও পড়ুন, নওয়াজের স্বপ্নপূরণ করলেন শ্রীদেবী!

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ‘কেদারনাথ’-এ নাকি এক ডাকাতের ভূমিকায় অভিনয় করবেন সুশান্ত। তাঁর চরিত্র নিয়ে নাকি অনেক এক্সপেরিমেন্টের সুযোগ রয়েছে। সুশান্তকে এ ভাবে নাকি আগে কখনও দেখেননি দর্শক। নায়ক নিজেও গোটা বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বলে খবর।

সারা এবং সুশান্ত কি তা হলে ইন্ডাস্ট্রির নতুন জুটি? অভিনেতা-অভিনেত্রীরা এখনও এ বিষয়ে মুখ না খুললেও বলি মহলের একটা বড় অংশ অন্তত এ বিষয়ে নিশ্চিত।

Sushant Singh Rajput Sara Ali Khan Bollywood Movies সারা আলি খান সুশান্ত সিংহ রাজপুত Celebrities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy