Advertisement
E-Paper

অভিনেতার ক্যাটেগরিতে আস্থা নেই দিব্যার

অভিনেতার গায়ে কোনও রকমের ছাপ লেগে যাওয়ার কোনও মানে হয় না। অভিনেতাকে ক্যাটেগরি-বিভাজনে দেখার প্রবল বিরোধিতা করলেন অভিনেত্রী দিব্যা দত্ত। তাঁর মতে, একজন অভিনেতাকে তার অভিনয় দিয়েই বিচার করা উচিত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০০:০০

অভিনেতার গায়ে কোনও রকমের ছাপ লেগে যাওয়ার কোনও মানে হয় না। অভিনেতাকে ক্যাটেগরি-বিভাজনে দেখার প্রবল বিরোধিতা করলেন অভিনেত্রী দিব্যা দত্ত। তাঁর মতে, একজন

অভিনেতাকে তার অভিনয় দিয়েই বিচার করা উচিত। দিব্যার কথায়, ইরফান খানের মতো অভিনেতা সাপোর্টিং রোলে অভিনয় করেন, তাতে কি কিছু এসে যায়! আসলে, দর্শক-রুচিরও বিরাট বদল ঘটে গিয়েছে। ইদানীং দর্শকরাও স্টিরিওটাইপ ছবিকে খারিজ করেন। তাঁরা নতুন কাহিনি-কাঠামো, বৈচিত্র্য ইত্যাদিকে স্বাগত জানান। এতে পরিচালকের স্বাধীনতাও বহুগুণে বেড়ে যায়। দিব্যা জানিয়েছেন, পরিচালক সুভাষ সিংহের প্রথম ছবি ‘চক অ্যান্ড ডাস্টার’-এ তিনি অ্যান্টাগোনিস্টের ভূমিকায় অভিনয় করছেন। এ ধরনের চরিত্রে এটা তাঁর প্রথম অভিজ্ঞতা। সম্প্রতি লিতিন কক্করের পরিচালনায় ‘রাম সিং চার্লি’র কাজ শেষ করেছেন তিনি। হাতে রয়েছে অনেকগুলো ছবি। শ্যাম বেনেগলের পরবর্তী ছবি ছাড়াও দিব্যা থাকছেন শুভশেখর ভট্টাচার্যের ‘আয়ি বালা

কো তাল তু’ ছবিতে। আরও একটি ছবি ‘ট্রাফিক’ মুক্তি পেতে পারে সেপ্টেম্বরে। তাতে দিব্যার সঙ্গে অভিনয় করছেন মনোজ বাজপেয়ী, জিমি শেরগিল, প্রসেনজিৎ এবং পরমব্রত চট্টোপাধ্যায়।

Divya Dutta Irrfan Khan Shyam Benegal Nitin Kakkar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy