Advertisement
E-Paper

‘ডন ৩’ বিতর্কে নতুন মোড়! রণবীরের বিরুদ্ধে নয়া পদক্ষেপ ফরহানের, কার দ্বারস্থ হলেন পরিচালক-প্রযোজক?

২০২৫ সালের ডিসেম্বর মাসে হঠাৎই রণবীর ‘ডন ৩’ ছবি থেকে সরে দাঁড়ান। তখনই প্রথম রণবীর ও ‘এক্সেল এন্টারটেনমেন্ট’-এর প্রযোজক ফরহান ও রিতেশ সিধওয়ানির মধ্যে বিরোধ প্রকাশ্যে আসে। সেই থেকে দ্বন্দ্ব অব্যাহত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১৬:৪৪
‘ডন ৩’ নিয়ে রণবীর-ফরহানের বিতর্ক অব্যাহত।

‘ডন ৩’ নিয়ে রণবীর-ফরহানের বিতর্ক অব্যাহত। ছবি: সংগৃহীত।

‘ডন ৩’ নিয়ে বিতর্ক এখনও অব্যাহত। পরিচালক-প্রযোজক ফরহান আখতার এবং অভিনেতা রণবীর সিংহের মধ্যে এই ছবিকে ঘিরে দীর্ঘদিন ধরেই মতবিরোধ চলছে। খবর, রণবীর এই ছবি থেকে বেরিয়ে যাওয়ার পরে, তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেন ফরহান। তিনি বিষয়টি নিয়ে এ বারে ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন সিনে এমপ্লয়িজ়’ (এফডব্লিউআইসিই)-র কাছে গিয়েছেন।

সোমবার এই বিষয়টি নিয়ে এফডব্লিউআইসিই একটি সাংবাদিক বৈঠক করতে চলেছে। খবর, সেখানেই এই ছবির ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে। এফডব্লিউআইসিই-র তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে, এই ছবি নিয়ে একটি অভিযোগ জমা পড়ে ‘ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন’ (আইএফটিডিএ)-র মাধ্যমে, যার সদস্য ফরহান। এফডব্লিউআইসিই জানিয়েছে যে, তারা অভিযোগ ও পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই। সেই সিদ্ধান্তই সোমবার বিকাল ৪টে নাগাদ সাংবাদিক বৈঠকে জানানো হবে।

২০২৫ সালের ডিসেম্বর মাসে হঠাৎই রণবীর ‘ডন ৩’ ছবি থেকে সরে দাঁড়ান। তখনই প্রথম রণবীর ও ‘এক্সেল এন্টারটেনমেন্ট’-এর প্রযোজক ফরহান ও রিতেশ সিধওয়ানির মধ্যে বিরোধ প্রকাশ্যে আসে। উল্লেখ্য, ফরহান পরিচালিত ‘ডন’ ও ‘ডন ২’-এর বিপুল সাফল্যের পরে এই ছবিতে শাহরুখ খানের বিপরীতে রণবীরকে দেখা যাবে বলে ঘোষণা করা হয়েছিল।

‘ধুরন্ধর’ ছবির অসাধারণ সাফল্যের পরেই রণবীর এই ছবি থেকে সরে দাঁড়ান বলে জানা যায়। শোনা যায়, তিনি নাকি চিত্রনাট্যে পরিবর্তন করতে চেয়েছিলেন, যা নির্মাতাদের পছন্দ হয়নি। সেই সময়ে এ-ও শোনা যায় যে, ফরহান নাকি রণবীরকে বাদ দিয়ে হৃতিক রোশনকে নেওয়ার কথা ভেবেছিলেন। যদিও পরে মত বদলান। উল্লেখ্য, ২০১১ সালের ‘ডন ২’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল হৃতিককে।

একাধিক প্রতিবেদনে দাবি, ফরহান নাকি রণবীরের থেকে প্রায় ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। কারণ, ছবির প্রি-প্রোডাকশনে ইতিমধ্যেই নাকি সেই পরিমাণ অর্থ খরচ হয়েছে এবং রণবীর নাকি প্রতিটি ধাপে চিত্রনাট্য অনুমোদন করেছিলেন। বিষয়টি ‘প্রো়ডিউসার্‌স গিল্ড অফ ইন্ডিয়া’-র কাছেও গিয়েছিল। তবে তারা আইনি পথে না গিয়ে দুই পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে ফরহান বলেন, “আমি শিখেছি, অপ্রত্যাশিত কিছুর জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়। কোনও কিছুই নিশ্চিত বলে ধরে নেওয়া যায় না, যত ক্ষণ না তা পর্দায় আসছে। একটা সময় আসবেই, যখন কিছুটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে— এটাই স্বাভাবিক। এত দিন ভালই চলছিল, তাই সেটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। কখনও কখনও যখন বাধা আসে, তখন মনে হয় আবার শুধু অভিনয়েই ফিরে যাই। তা হলে এই সব ঝামেলার মধ্যে পড়তে হত না।”

Ranveer Singh Farhan Akhtar Bollywood Don 3
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy