Advertisement
E-Paper

সবুরে মেওয়া ফলে

‘শেপ অফ ইউ’ মিউজিক ভিডিয়ো ভাইরাল হতে মুহূর্ত সময় লাগেনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেই ভিডিয়োর সহশিল্পী জেনি পেগুস্কিকেই সঙ্গে নিয়ে আসেন শিরান। যদিও সেরা মিউজিক ভিডিয়োর ট্রফিটা ল্যামারের হাতেই ওঠে।

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৭ ১১:১০
এড শিরান

এড শিরান

সত্যিই অপেক্ষা করলে কী না করা সম্ভব! এ বছরের ভিডিয়ো মিউজিক অ্যাওয়ার্ডের সেরা শিল্পীর পুরস্কার হাতে তেমনটাই স্বীকার করলেন এড শিরান। এ বছর থেকে এমটিভি লিঙ্গবৈষম্য মুছে দিয়েছে পুরস্কারে। সেরা শিল্পীর একটাই পুরস্কার ছিল। ব্রুনো মার্স, আরিয়ানা গ্রান্দে, লর্ডে, কেন্ড্রিক ল্যামারকে হারিয়ে সেরা পুরস্কার হাতে তুলে নিলেন শিরানই। ২০১৫র শেষ থেকে তাঁর নতুন অ্যালবাম ‘ডিভাইড’ রিলিজ করার আগে পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। ‘‘ফ্যানদের থেকে একটু দূরে থাকাটা মনে হয় ঠিকই হয়েছিল। তারাও আমাকে দেখার জন্য মুখিয়ে ছিল,’’ পুরস্কার মঞ্চে বলেন গায়ক। ফলাফল তো সবার জানা। ‘শেপ অফ ইউ’ মিউজিক ভিডিয়ো ভাইরাল হতে মুহূর্ত সময় লাগেনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেই ভিডিয়োর সহশিল্পী জেনি পেগুস্কিকেই সঙ্গে নিয়ে আসেন শিরান। যদিও সেরা মিউজিক ভিডিয়োর ট্রফিটা ল্যামারের হাতেই ওঠে। সব থেকে বেশি পুরস্কারও ওঠে ল্যামারের হাতেই। ভিএমএ আকর্ষণীয় হয়ে উঠেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ঠাট্টা করা নিয়েও।

Ed Sheeran Singer Song Writer Moon Person VMA 2017 এড শিরান
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy