Advertisement
E-Paper

মঙ্গল অভিযান নিয়ে একতার শো

গত মাসে ইসরোর আধিকারিকদের সঙ্গে আবার কথাবার্তা বলেন একতা। সূত্রের খবর, মঙ্গল অভিযানের প্রেক্ষাপটে গল্প বোনা হবে

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ০০:০০
একতা ও অক্ষয়

একতা ও অক্ষয়

অক্ষয়কুমার ইতিমধ্যে ভারতের মঙ্গল অভিযান নিয়ে ছবি ঘোষণা করেছেন। সেই ঘোষণায় উৎসাহিত হয়ে একতা কপূরও একটি ওয়েব শো করবেন বলে শোনা যাচ্ছে। তবে একতার শো আগেই হবে বলে স্থির হয়েছিল। কিন্তু ইসরোর পক্ষ থেকে আপত্তি তোলা হয়। ফলে প্রজেক্টটি স্থগিত হয়ে যায়।

গত মাসে ইসরোর আধিকারিকদের সঙ্গে আবার কথাবার্তা বলেন একতা। সূত্রের খবর, মঙ্গল অভিযানের প্রেক্ষাপটে গল্প বোনা হবে। তবে শোয়ের নামও বদল করা হবে। ইসরোর পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়েছে। মার্চ মাস থেকে শুটিং শুরু হবে।

এর আগে একতার প্রযোজনায় অন্য এক জনের পরিচালনার কথা ছিল এই ওয়েব শো। কিন্তু তিনি এ বার থাকছেন না। নতুন কাউকে খুঁজতে চলেছেন একতা।

Ekta Kapoor Akshay Kumar Mars Expedition ISRO Web series
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy