Advertisement
E-Paper

‘যে মা সন্তানদের ভাল রাখছেন, তাঁর হাসার অধিকার নেই?’ আরতিকে প্রকাশ্যে সমর্থন খুশবুর

আরতি এবং তাঁর প্রযোজক মায়ের হয়েও এ বার মুখ খুলছেন দক্ষিণী অভিনেতারা। তালিকায় নাম খুশবু সুন্দর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১৩:৩৬
খুশবু সুন্দর।

খুশবু সুন্দর। ছবি: ফেসবুক।

এখনও বিচ্ছেদ হয়নি। তার আগেই গায়িকা কেনিশা ফ্রান্সিসের সঙ্গে সম্পর্কে দক্ষিণী অভিনেতা রবি মোহন। এ বার তাঁর স্ত্রী আরতি রবিকে প্রকাশ্যে সমর্থন জানালেন অভিনেত্রী খুশবু সুন্দর। দুই পরিবার এক ফ্রেমে ধরা দিয়েছিলেন সম্প্রতি। সমাজমাধ্যমে সেই ছবি ভাগ করে নিয়েছেন খুশবু।

ছবিতে আরতির সঙ্গে তাঁর দুই সন্তান আরভ, আয়ান এবং প্রযোজক সুজাতা বিজয়কুমার রয়েছেন। দুই কন্যা অবন্তিকা এবং আনন্দিতাকে নিয়ে তাঁদের পাশে খুশবু। প্রত্যেকের মুখে হাসি। সেই ছবি থেকে প্রশংসিত দক্ষিণী অভিনেত্রী, নিন্দিতও। আরতিকে এ ভাবে প্রকাশ্যে সমর্থন জানানোয় খুশি খুশবুর অনেক অনুরাগী। তাঁদের মতে, অভিনেত্রী অকারণ আড়াল টানেননি।

আবার কিছু নেটাগরিক ছবিতে সকলের হাসিমুখ দেখে কটাক্ষ করেছেন, “এই সব হাসিমুখ দেখে আমার ভয় করছে!” কেউ সরাসরি খুশবুকে বিঁধেছেন, “আপনি কাউকে উস্কে দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এটি করছেন।” আবার আরতির সমর্থনে এমন মন্তব্যও দেখা গিয়েছে, “যিনি (রবি মোহন) এক সপ্তাহ আগেও প্রেমিকার সঙ্গে হাসিমুখে রিল বানাচ্ছিলেন, তিনি নাকি কষ্ট পাচ্ছেন! আর যে মা (আরতি) তাঁর সন্তানদের ভাল রাখার চেষ্টা করছেন, তাঁর মুখে হাসি থাকতে নেই?” এই মন্তব্যকে সমর্থন করেছেন খুশবু।

প্রসঙ্গত, রবি এবং আরতিকে ঘিরে কয়েক মাস ধরেই বিতর্ক চলছে। ২০০৯-এ বিয়ে তাঁদের। ২০২৪-এ তাঁরা বিচ্ছেদের ঘোষণা করেন। এর পরেই রবি কেনিশা ফ্রান্সিসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। সেই গুঞ্জন আরও জোরালো হয় এই বছরের শুরুতে। দু’জনে একই ধরনের পোশাক পরে একটি বিয়ের অনুষ্ঠানে এক সঙ্গে গিয়েছিলেন বলে।

Khushbu Sundar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy