Advertisement
E-Paper

মাধুরীর ছেলে হাওয়া করছে, আরবাজ়ের ছেলে চেয়ার এগোচ্ছে! কর্ণের ছবির শুটিংয়ে কী দেখেন ভারতী ও হর্ষ?

বলিপাড়ার দুই খ্যাতনামী তারকাসন্তানদের কর্ণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির সেটে একেবারে অন্য অবতারে দেখেন টেলিভিশনের তারকাদম্পতি ভারতী সিংহ ও হর্ষ লিম্বাছিয়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৯:১১
(বাঁ দিকে) মাধুরী দীক্ষিত ছেলে অরিনের সঙ্গে (ডান দিকে) ভারতী ও হর্ষ

(বাঁ দিকে) মাধুরী দীক্ষিত ছেলে অরিনের সঙ্গে (ডান দিকে) ভারতী ও হর্ষ ছবি: সংগৃহীত।

পরিচালক কর্ণ জোহরের মাধ্যমে বলিউডে একাধিক তারকাসন্তানের আত্মপ্রকাশ ঘটেছে। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল আলিয়া ভট্ট, অনন্যা পাণ্ডে, জাহ্নবী কপূরেরর মতো তারকারা। এ ছাড়াও তালিকায় আরও আছেন। আজকাল তারকাদের মতোই সমান জনপ্রিয় তাঁদের সন্তানেরা নেপথ্যে ‘ছবিশিকারি’রা। তাঁরা যখন-তখন, যত্রতত্র তারকাসন্তানদের ক্যামেরাবন্দি করেন। কর্ণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির সেটে এমন দুই তারকাসন্তানকে একেবারে অন্য অবতারে দেখেছিলেন টেলিভিশনের তারকাদম্পতি ভারতী সিংহ ও হর্ষ লিম্বাছিয়া।

এই ছবির শুটিং শুরু হয়েছিল ২০২১ সালে। সেই অরিন নেনে অর্থাৎ মাধুরীর ছেলে তখন হাইস্কুলের ছাত্র। সে তার স্কুলের ফাঁকে কর্ণের সহকারী হিসাবে কাজ করছিল। এই ছবিতে একটি দৃশ্যে রাখা হয়েছিল ভারতী ও হর্ষকে। সেখানেই শুটিং করতে গিয়ে ভারতী দেখেন, একটি শান্ত ভদ্র ছেলে দাঁড়িয়ে তাঁদের হাওয়া করছে। বেশ অনেকটা সময় পরে পরিচালক এসে তাঁদের জানান, এই বাচ্চা ছেলেটি আসলে মাধুরী দীক্ষিতের ছেলে।

শুনে খানিকটা চমকে যান ভারতী। নিজেদের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে অরিনকে বসতে বলেন হর্ষ। কিন্তু সেই ছেলে নাছোড়। সে তার কাজ করেই চলেছে। বার বার অনুরোধ করেন ভারতী, তবু কথা শোনেনি মাধুরীর ছেলে। ভারতী সম্প্রতি এই গল্প শোনালেন খোদ অরিনের মা মাধুরীকে, একটি পডকাস্ট অনুষ্ঠানে। তাতেই রীতিমতো হেসে লুটোপুটি মাধুরী। কিন্তু তিনি গর্বিত যে, ছেলে তাঁর কর্তব্যে অবিচল ছিল।

এখানেই শেষ নয়। ভারতী ও হর্ষ আর এক জনকে বসার জন্য চেয়ার দিতে বলেন। পরে চিনতে পারেন, সে হল আরবাজ় খান ও মলাইকা অরোরার ছেলে অরহান খান। শুধু তা-ই নয়, ভারতী জানান, কর্ণের ছবির সেটের পরিবেশ একেবারে অদ্ভুত। চারপাশে তারকাসন্তানেরা কাজ করেছে। অন্য দিকে, তারা বিনা পারিশ্রমিকে কাজ করেছে। এই ছবির হাত ধরে বহু বছর বাদে পরিচালনায় ফেরেন কর্ণ। আলিয়া ভট্ট, রণবীর সিংহ, জয়া বচ্চন, ধর্মেন্দ্র, টোটা রায় চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায় অভিনীত এই ছবি বক্সঅফিসে প্রায় ৩০০ কোটি টাকার ব্যবসা করে।

Madhuri Dixit Bharti Singh Harsh Limbachiyaa Karan Johar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy