Advertisement
E-Paper

‘জগ্গা জসুস’-এ নিজের চরিত্র নিয়ে মুখ খুললেন রণবীর

ব্যক্তিগত সম্পর্কে ব্রেকআপের পর এটাই রণবীর-ক্যাটরিনার প্রথম ছবি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, দুই তারকাই চরম পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৭ ১৯:২২
রণবীর কপূর।— ফাইল চিত্র।

রণবীর কপূর।— ফাইল চিত্র।

মুক্তির পরেই ভাইরাল হয়েছে অনুরাগ বসু পরিচালিত ‘জগ্গা জসুস’-এর ট্রেলার। রণবীর কপূর-ক্যাটরিনা কইফকে একেবাকে নতুন লুকে দেখেছেন দর্শক। কিন্তু রণবীরের চরিত্রটা ঠিক কেমন? কোনও টিনএজারের? নাকি অন্য কিছু? এই প্রথম মুখ খুললেন নায়ক।

‘হিন্দুস্তান টাইমস’কে সম্প্রতি রণবীর বলেন, ‘‘ছবিতে ইন্টারভ্যালের পরে আমি কথা বলব। সে কারণেই গানের মাধ্যমে কমিউনিকেট করার চেষ্টা করেছি।’’

আরও পড়ুন, রণবীর কপূরের সঙ্গে তাঁর কী সম্পর্ক? মুখ খুললেন ক্যাটরিনা

ব্যক্তিগত সম্পর্কে ব্রেকআপের পর এটাই রণবীর-ক্যাটরিনার প্রথম ছবি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, দুই তারকাই চরম পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন। ট্রেলার লঞ্চে রণবীর জানান, বক্স অফিসে সাফল্য আসবে কিনা তাঁর জানা নেই। তবে ‘জগ্গা জসুস’ একটা ভাল ছবি, এ বিষয়ে তিনি নিশ্চিত। এখানে কথা বলতে গিয়ে তোতলামিটাই তাঁর ইউএসপি। ক্যাটের কথায়, ‘‘ছবি তৈরির গোটা পদ্ধতিটা আমরা সকলে খুব এনজয় করেছি। প্রতি দিন সেটে একসঙ্গে হলে আমরা সকলেই এটা জানতাম, আজ আবার নতুন কিছু করব।’’ তাঁদের সেই ভাল লাগাটা দর্শকরাও উপভোগ করতে পারবেন বলে আশা করছেন কলাকুশলীরা। সব কিছু ঠিক থাকলে ‘জগ্গা জসুস’ মুক্তি পাবে আগামী ১৪ জুলাই।

Ranbir Kapoor Katrina Kaif Jagga Jasoos Bollywood Movies Upcoming Movies রণবীর কপূর ক্যাটরিনা কইফ Celebrities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy