Advertisement
E-Paper

Dhulokona: ৮ বছর পরে মানালির নায়ক তথাগত! লালন নয়, ফুলঝুরির প্রেমিক এ বার অন্য কেউ?

লালন-ফুলঝুরির রসায়ন যখন জনপ্রিয়, তখন ফুলঝুরির বিপরীতে কী ভাবে দেখা যাবে তথাগতকে? 'ধুলোকণা'য় কি ত্রিকোণ প্রেম আসতে চলেছে?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২২ ১৬:৪৩
 ‘ধুলোকণা’য় ফিরছেন তথাগত

‘ধুলোকণা’য় ফিরছেন তথাগত

পরিচালনার পাশাপাশি ছোট পর্দায় ফিরছেন তথাগত মুখোপাধ্যায়। লীনা গঙ্গোপাধ্যায়ের ‘দেশের মাটি’ ধারাবাহিকে তিনি ছিলেন জনপ্রিয় চরিত্র ‘ডোডোদা’। বিপরীতে ‘উজ্জ্বয়িনী’ ওরফে পায়েল দে। টেলিপাড়ার খবর, এ বার তথাগতকে দেখা যাবে লীনার ‘ধুলোকণা’ ধারাবাহিকে। বিপরীতে মানালি দে ওরফে ‘ফুলঝুরি’।
চলতি সপ্তাহে রেটিং তালিকায় দ্বিতীয় ‘ধুলোকণা’। এর আগে ‘বাংলা সেরা’ও হয়েছে। দর্শক ধরে রাখতে চিত্রনাট্যে একের পর এক মোচড়। চড়ুইয়ের ষড়যন্ত্রে লালনকে হারিয়েছে ফুলঝুরি। বদলে আঁকড়ে ধরেছে তার গানকে। অনেক পরিশ্রমের পরে সে এখন জনপ্রিয় গায়িকা। নানা অনুষ্ঠানে ডাক পড়ে। সেখানে তার গান শোনার জন্য ভিড় উপচে পড়ে! লালন এখন কেবলই তার মেমসাহেবের গাড়ির চালক!

লালন-ফুলঝুরির রসায়ন যখন জনপ্রিয়, তখন ফুলঝুরির বিপরীতে কী ভাবে দেখা যাবে তথাগতকে? ধারাবাহিকে কি ত্রিকোণ প্রেম আসতে চলেছে?

এই বিষয়টিই আপাতত প্রকাশ্যে আনতে নারাজ চ্যানেল কর্তৃপক্ষ। তবে খবর, আট বছর আগে স্টার জলসার ‘সখী’ ধারাবাহিকে তথাগত-মানালি নায়ক-নায়িকা ছিলেন। দেবলীনা দত্ত অভিনয় করেছিলেন তথাগতর বৌদির ভূমিকায়। এ-ও শোনা গিয়েছে, নতুন চরিত্রের শ্যুটও নাকি শুরু করে দিয়েছেন পরিচালক-অভিনেতা।

Tathagata Mukherjee Manali Dey Mega
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy