Advertisement
E-Paper

‘বিয়ের আগে কর্ণের সঙ্গে একত্রবাস করো’, কেন কন্যা তেজস্বীকে এমন পরামর্শ দেন তাঁর মা?

সম্প্রতি নেহা ধূপিয়া এবং অঙ্গদ বেদীর পডকাস্টে এসেছিলেন কর্ণ ও তেজস্বী। সেখানেই মায়ের পরামর্শ নিয়ে খোলাখুলি কথা বলেন অভিনেত্রী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১৭:২৫
চার বছর ধরে সম্পর্কে কর্ণ-তেজস্বী।

চার বছর ধরে সম্পর্কে কর্ণ-তেজস্বী। ছবি: সংগৃহীত।

গত কয়েক দিন ধরেই আলোচনায় কর্ণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ। ২০২১ সালে ‘বিগ বস্‌ ১৫’ থেকে তাঁদের প্রেম শুরু। চার বছর হয়ে গিয়েছে। কিন্তু বিয়ে নিয়ে দ্বিধায় রয়েছেন তাঁরা। তবে বহু দিন ধরেই কর্ণ-তেজস্বী একত্রবাস করেন। একত্রবাসের পরামর্শ নাকি তেজস্বীর মা-ই দিয়েছেন।

সম্প্রতি নেহা ধূপিয়া এবং অঙ্গদ বেদীর পডকাস্টে এসেছিলেন কর্ণ ও তেজস্বী। সেখানেই মায়ের পরামর্শ নিয়ে খোলাখুলি কথা বলেন অভিনেত্রী। তেজস্বী জানান, তাঁর মা নাকি চেয়েছিলেন বিয়ের আগে তিনি এবং কর্ণ কুন্দ্রা একসঙ্গে থাকুন, যাতে পরস্পরকে তাঁরা ভাল ভাবে বুঝতে পারেন। অভিনেত্রীর কথায়, “মা জোর দিয়েই বলেছিলেন, বিয়ের আগে একসঙ্গে থেকো।” তবে এখনও যে অনেকে একত্রবাসকে খারাপ নজরে দেখেন, তা-ও জানান তেজস্বী। অভিনেত্রীর পরিবার নাকি চেয়েছিল, সম্পর্ককে সময় দিয়ে তার পর জীবনের বড় সিদ্ধান্ত নেওয়া হোক।

তেজস্বীর এই মন্তব্য সামনে আসতেই সমাজমাধ্যমে আলোচনা শুরু হয়। এই অনুষ্ঠানেই প্রশ্ন করা হয়, কে এখনও বিয়ের জন্য প্রস্তুত নন। উত্তর জানান লিখে। তেজস্বী লেখেন কর্ণের নাম। উল্টো দিকে কর্ণ বলেন, “আমি দু’জনের নামই লিখতে যাচ্ছিলাম।” বিষয়টি নিয়ে তাঁরা ধন্দে আছেন বলেও জানান। অভিনেত্রীর কথায়, “আমরা দু’জনেই এখনও বিয়ের জন্য প্রস্তুত নই। তবে জীবনে আমরা প্রস্তুত।” তবে তারকাজুটির অনুরাগীদের অনুমান, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা রয়েছে তাঁদের।

এর আগে অভিনেত্রী অনুষা দণ্ডেকরের সঙ্গে দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন কর্ণ কুন্দ্রা। ২০২০ সালে তাঁদের বিচ্ছেদ হয়। কর্ণ প্রকাশ্যে এই বিচ্ছেদ নিয়ে বিশেষ কিছু না বললেও, অনুষার কিছু মন্তব্য নিয়েও আলোচনা হয়েছে।

Karan Kundrra Tejaswi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy