Advertisement
E-Paper

শরীরে ভিটামিনের ঘাটতি মেটাতে কোন ৫ সব্জি রাখবেন রোজের খাদ্যতালিকায়?

বিভিন্ন রকম ফল ছাড়াও সব্জিতেও কিন্তু ভরপুর মাত্রায় ভিটামিন থাকে। জেনে নিন কোন কোন সব্জি ডায়েটে রাখলে পর্যাপ্ত মাত্রায় ভিটামিন পাবেন?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৩ ২১:১০
Image of vegetable.

শরীরে ভিটামিনের ঘাটতি হলে না না রকম সবজি খান। ছবি: সংগৃহীত।

শরীর সুস্থ রাখতে মোট ১৩টি ভিটামিনের প্রয়োজন আছে। এক একটি ভিটামিনের কার্যকারিতা এক এক রকম। শরীরে ভিটামিনের ঘাটতি হলে ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা, অস্থিরতার মতো সমস্যার শুরু হয়। কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের মতোই শরীরে গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন। বিভিন্ন রকম ফল ছাড়াও সব্জিতেও কিন্তু ভরপুর মাত্রায় ভিটামিন থাকে। জেনে নিন কোন কোন সব্জি ডায়েটে রাখলে পর্যাপ্ত মাত্রায় ভিটামিন পাবেন?

পালং শাক: এই শাকে ভিটামিন এ, সি, কে ভরপুর মাত্রায় থাকে। খাদ্যতালিকায় এই শাক কিন্তু রাখতেই পারেন। ডাল থেকে মাংসের পদেও এই শাক ব্যবহার করতে পারেন।

সর্ষে শাক: এই শাক কিন্তু ভিটামিন এ, সি, কে-র ভাল উৎস। সাধারণত শীতকালে বাজারে এই শাক বেশি ওঠে। টাটকা সর্ষে শাকের স্বাদ যেমন ভাল, স্বাস্থ্যের জন্য ততটাই পুষ্টিকর।

Image of green chilies.

কাঁচালঙ্কা শরীর ভাল রাখতে উপকারী। ছবি: সংগৃহীত।

কাঁচালঙ্কা: গুঁড়োলঙ্কা একেবারেই স্বাস্থ্যকর নয়। এর বদলে রান্নায় কাঁচালঙ্কা ব্যবহার করুন। কেবল ঝাঁজ আর স্বাদ বৃদ্ধি করে না, শরীর চাঙ্গা রাখতেও কাঁচালঙ্কা বেশ উপকারী। এটিও ভিটামিনের ভাল উৎস।

ধনেপাতা: শরীরে ভিটামিনের ঘাটতি মেটাতে রান্নায় বেশি করে ধনেপাতা ব্যবহার করতে পারেন। ধনেপাতার চাটনি বানিয়ে রেখে দিতে পারেন। স্বাদবদল হবে, আবার শরীরও চাঙ্গা থাকবে।

মেথি শাক: স্বাদে খানিকটা তেঁতো হলেও মেথি শাকে ভাল মাত্রায় ভিটামিন থাকে। মেথি শাক দিয়ে সব্জি না বানিয়ে মেথির পরোটা ও অন্যান্য নোনতা পদও বানিয়ে ফেলতে পারেন।

Vitamin Vegetables Nutrition
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy