Advertisement
E-Paper

Cough Remedies: ৩ ঘরোয়া টোটকা: কাশি কমবে কম সময়ে

কাশির ওষুধ খেতে ভাল লাগে না? অতিরিক্ত কাশি হলে কমতে সময় লাগে। তবে কাজে আসতে পারে কিছু ঘরোয়া টোটকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২২ ২১:৪২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কখনও রোদ। তাতে ঘাম। কখনও আবার হঠাৎ আকাশ কালো করে এসে বৃষ্টি। রাস্তা পার হতে গিয়েই একেবারে ভিজে গেলেন। পরপর দু’-তিন দিন এমন হয়েই ঠান্ডা লেগে গেল। তার পর থেকে কাশি আর থামছে না!

এ সময়ে এমন হচ্ছে অনেকেরই। কিন্তু এই সমস্যার সমাধান পাওয়া কঠিন। কারণ দিনের পর দিন কাশির ওষুধও যে খেয়ে যাওয়া যায় না।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শুধু ওষুধের উপর নির্ভর না করে ঘরোয়া কিছু টোটকাও জেনে নিন।

১) আদায় রয়েছে নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট। তাতে প্রদাহ কমানোর ক্ষমতা রয়েছে। কাশি হলেই আদা কুচি দিতে পারেন মুখে। তাতে আরাম মিলবে।

২) মধুও কাশি কমাতে সাহায্য করে। এ সময়ে যত বার চা খাবেন, তাতে চিনির বদলে মধু মেশান। তবেও মিলবে আরাম।

৩) দিনে অন্তত তিন বার গরম জলের ভাপ নিন। নাক-মুখ দিয়ে গরম বাষ্প ঢুকে ভিতর থেকে আরাম দিতে পারে। গলার খুসখুসানি তো কমবেই, সঙ্গে কমবে কাশি।

Cough Home Remedy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy