Advertisement
E-Paper

ওষুধ ছাড়াই শুকনো কাশি সারবে, ঘরোয়া কিছু পথ্যেই তা সম্ভব

আবহাওয়ার ভোলবদলে এই সময়টাতে শুকনো কাশি, শ্বাসের সমস্যা অনেক বেড়ে যায়। কাশি শুরু হলে তা থামতেই চায় না। রাতভর কাশির দমকে কষ্ট পেতে হয়। কী ভাবে সারবে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৮:৪২
শুকনো কাশি সারবে কী উপায়ে?

শুকনো কাশি সারবে কী উপায়ে? ফাইল চিত্র।

মরসুম বদলের সময়টাতে শুকনো কাশি খুব ভোগায়। বিশেষ করে হাঁপানি বা সিওপিডির রোগীদের এই সময়টাতে শুকনো কাশি, শ্বাসের সমস্যা অনেক বেড়ে যায়। কাশি শুরু হলে তা থামতেই চায় না। রাতভর কাশির দমকে কষ্ট পেতে হয়। এ দিকে কাশির সিরাপ নিয়েও আতঙ্ক কম নয়। কাশির ওষুধ বেশি খাওয়া নাকি বিপজ্জনক। তা হলে উপায়?

ঘরোয়া কোন কোন পথ্যে কাশি সারবে?

লেবু এবং পুদিনা

প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো জল নিন। তার মধ্যে দিয়ে দিন কয়েক টুকরো লেবু, বেশ কয়েকটি পুদিনা পাতা দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। ছেঁকে নিয়ে এই পানীয়ের মধ্যে মিশিয়ে নিন মধু। সারা দিনে তিন বার খেতে পারলেই শুকনো কাশির দৌরাত্ম্য কমবে।

আদা-গোলমরিচের চা

আদা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে যা শুকনো কাশি কমাতে পারে। ১ ইঞ্চি আদা কুচি, ৪-৫টি গোলমরিচ (থেঁতো করা), ১ চামচ গুড় এবং ২ কাপ জল নিতে হবে। জল ফুটিয়ে আদা ও গোলমরিচ দিন। জল অর্ধেক হয়ে এলে গুড় মিশিয়ে নামিয়ে নিন। দিনে দু'বার খেলে কাশি, গলাব্যথা কমে যাবে।

মধু ও দারচিনির চা

এক চাপ জলে ১ ইঞ্চির মতো দারচিনি ফুটিয়ে নিন। জলের রং বদলালে তাতে লবঙ্গ দিন। ভাল করে ফুটিয়ে নামিয়ে নিন। এ বার এতে মধু মিশিয়ে পান করুন। দিনে দু'বার করে খেলে কাশি, শ্বাসের সমস্যা কমে যাবে।

Dry Cough Cold and Cough Remedy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy