চলতি বছর জ্যৈষ্ঠ মলমাস। সেই কারণে এই মাসে কোনও বিয়ের দিন ছিল না। কোনও শুভ কাজ করাতেও ছিল বাধা। মলমাস মানেই বিষ্ণুর মাস। সেই কারণে বিশেষ এই মাসে নানা উপায় পালনের নিদান দিয়েছে শাস্ত্র। মলমাসে দানকার্যেরও বিশেষ গুরুত্ব রয়েছে। এর প্রভাবে সুফল প্রাপ্তি হয় বলে মনে করা হয়। জ্যৈষ্ঠ শেষ হতে বাকি আর এক সপ্তাহ। এই সময় বিশেষ এক জিনিস দানে শ্রীবিষ্ণুর কৃপা লাভ করা সম্ভব। কোন জিনিস দান করতে হবে জেনে নিন।
আরও পড়ুন:
-
সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, জীবনের ম্যাচে পেনাল্টি বক্সের সামনে এসে খেই হারিয়ে ফেলেন না তিনটি জন্মসংখ্যার ব্যক্তিরা
-
ব্যবসায় উন্নতি আসবে, আটকে থাকা কাজও মিটে যাবে! নারকেল দিয়ে সাত টোটকা পালনে জীবন হবে সুন্দর
-
সকালে উঠেই ছোটেন রান্নাঘরে? হতে পারে ক্ষতি! দেখা নিষেধ কিছু জিনিস, বদলে পাঁচ জিনিসের দেখা পাওয়া শুভ
জ্যৈষ্ঠের শেষ সাত দিনে কী দান করা যেতে পারে?
শাস্ত্রমতে, মলমাস বা পুরুষোত্তম মাসে মালপোয়া দান করা অত্যন্ত শুভ। তবে একটা-দুটো নয়। ৩৩টা মালপোয়া দান করতে হবে। শ্রীবিষ্ণুকেও মালপোয়া নিবেদন করতে পারলে খুব ভাল হয়। এর ফলে সৌভাগ্য প্রাপ্তি হবে। জীবন থেকে সমস্ত দুঃখ-কষ্ট মুছে যাবে। সংসারে সুখ, শান্তি ও আর্থিক উন্নতি আসবে এবং নেতিবাচক শক্তির প্রভাব কমে যাবে। এই মাসের শেষ সপ্তাহে ৩৩টি মালপোয়া দান করলে পূর্বপুরুষদের আত্মাও শান্তি পায় বলে মনে করা হয়।