স্বপ্ন বড় উদ্ভট জিনিস। স্বপ্নের দুনিয়ায় কখনও আমরা এমন কিছু দেখতে পাই যা আমাদের মন ভাল করে দেয়। তেমনই মাঝেমধ্যে আবার এমন কিছুর দেখা পাই যা মন অশান্ত করে দেয়। খারাপ কিছু হতে চলেছে এই আশঙ্কায় দিন কাটাই আমরা। দুর্ঘটনার স্বপ্ন সেই তালিকাতেই পড়ে। বহু মানুষই প্রায় রাতে স্বপ্নে দুর্ঘটনা দেখেন। গাড়ি করে যেতে যেতে হঠাৎ কিছুর সঙ্গে সংঘর্ষ হল এবং তিনি গুরুতর চোট পেলেন, এমন স্বপ্নের গল্প হামেশাই নানা মানুষের মুখে শোনা যায়। তবে এই স্বপ্ন দেখা মানে কি সত্যিই দুর্ঘটনা হতে চলেছে? শাস্ত্র কী বলছে জেনে নিন।
আরও পড়ুন:
গাড়ি গাছে ধাক্কা মারা: শাস্ত্রমতে স্বপ্নে গাড়ি নিয়ে গাছে ধাক্কা মারতে দেখা কোনও পারিবারিক সমস্যার ইঙ্গিত দেয়। হয়তো আপনি কোনও পারিবারিক বিষয় নিয়ে সমস্যায় রয়েছেন বা শীঘ্রই কোনও পারিবারিক সমস্যার সম্মুখীন হতে পারেন। এমনটা হলে স্বপ্নে গাড়ি নিয়ে গাছে ধাক্কা মারতে দেখা যায় বলে জানাচ্ছে শাস্ত্র।
গাড়িতে অন্য কেউ থাকা অবস্থায় দুর্ঘটনা: অনেক সময় কোনও নিকটাত্মীয় বা পছন্দের মানুষ গাড়িতে আপনার পাশে বসে রয়েছেন আর সেই সময় আপনি দুর্ঘটনার কবলে পড়লেন এমন দৃশ্যের দেখা স্বপ্নে পাওয়া যায়। এই স্বপ্ন উক্ত ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কের সমীকরণ বোঝায় বলে জানাচ্ছে শাস্ত্র। হতে পারে সেই ব্যক্তিকে নিয়ে আপনি চিন্তায় ভুগছেন বা তাঁর সঙ্গে আপনার কোনও ঝামেলা চলছে। এমন ক্ষেত্রে এই স্বপ্ন আসতে পারে।
আরও পড়ুন:
গাড়ি নিয়ে উল্টে পড়া: বহু মানুষই ঘুমের মধ্যে ভয়ঙ্কর নানা স্বপ্নের দেখা পান। গাড়ি নিয়ে উল্টে যাওয়া তার মধ্যে একটি। এই স্বপ্ন পরিস্থিতির চাপ বোঝায় বলে মনে করা হয়। হয়তো কোনও মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং মনের বিরুদ্ধে গিয়ে আপনাকে সেই কাজ করতে হচ্ছে। এর ফলে সৃষ্টি হওয়া মানসিক চাপ গাড়ি নিয়ে উল্টে পড়ার স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়। এমন স্বপ্ন দেখলে দ্রুত নিজেকে সেই পরিস্থিতি থেকে বার করে আনার চেষ্টা করাই শ্রেয়।
গাড়ি নিয়ে অপর গাড়িতে ধাক্কা মারা: স্বপ্নে যদি নিজের গাড়ি নিয়ে অপর গাড়িতে ধাক্কা মারতে দেখেন, তা হলে বুঝবেন পেশাজীবনে কোনও সমস্যা আসতে চলেছে। আগত কর্ম সংক্রান্ত চাপের ইঙ্গিত বহন করে আনে এই স্বপ্ন। তেমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।
আরও পড়ুন:
গাড়ি নিয়ে গর্তে পড়ে যাওয়া: গাড়ি নিয়ে গর্তে পড়ে যাওয়ার স্বপ্নও আমাদের মানসিক অস্থিরতার ইঙ্গিত দেয়। এর অর্থ, হয়তো মানসিক দিক দিয়ে আপনি অতলে তলিয়ে যাচ্ছেন যা আপনি নিজেও টের পাচ্ছেন না। এমন স্বপ্ন দেখলে মানসিক স্বাস্থ্যের বিষয়ে গুরুত্ব দেওয়া শ্রেয়।