Advertisement
E-Paper

যমজ সন্তান বুকে জড়িয়ে ন’তলা থেকে ঝাঁপ মায়ের, পণ নিয়ে স্বামীর চাপ সইতে না পেরেই এই ঘটনা?

বিয়ের সময় দেওয়া পণে মন ভরছে না স্বামীর। তাই সন্তানের জন্মের পর আবার নতুন করে পণ চেয়ে অত্যাচার শুরু হয় বলে অভিযোগ। সেই কারণেই সন্তানদের নিয়ে মায়ের ঝাঁপ বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ১৪:৫৫
representational image

— প্রতীকী ছবি।

১৮ মাসের যমজ সন্তানকে বুকে জড়িয়ে ন’তলার ব্যালকনি থেকে নীচে ঝাঁপিয়ে পড়লেন মা। তিন জনেরই মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের বানসিলালপেটে। পণের জন্য স্বামীর লাগাতার চাপ সইতে না পেরেই মহিলার এই চরম সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

২০২০ সালে গণেশের সঙ্গে বিয়ে হয় জি সৌন্দর্যার। পণ হিসাবে সৌন্দর্যের মা, বাবা দিয়েছিলেন, দু’লক্ষ টাকা নগদ, চার তোলা সোনা এবং ইয়াদাদ্রিতে একটি জমি। ১৮ মাস আগে যমজ সন্তানের জন্ম দেন সৌন্দর্যা। অভিযোগ, তার পর থেকেই সৌন্দর্যার উপর আরও পণ চেয়ে চাপ দিতে থাকেন গণেশ। পণ নিয়ে ঝগড়ায় অতিষ্ঠ হয়ে সৌন্দর্যা স্বামীর বাড়ি ছেড়ে নিজের বাবার কাছে এসে থাকতে শুরু করেন। সন্তানদেরও নিজের সঙ্গেই রাখেন। কিন্তু নতুন গোলমালের সূত্রপাত গত সোমবার।

পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে স্বামীর কর্মক্ষেত্রে গিয়েছিলেন সৌন্দর্যা। সেখানে আবার স্বামীর সঙ্গে গোলমালে জড়িয়ে পড়েন তিনি। তার পর বাবার বাড়িতে ফিরেই ব্যালকনি থেকে সন্তানদের নিয়ে ঝাঁপ দেন সৌন্দর্যা। নীচে পড়ে তিন জনেরই মৃত্যু হয়।

পুলিশ একাধিক ধারায় গণেশের বিরুদ্ধে মামলা রুজু করেছে। যদিও স্ত্রী, সন্তানদের ঝাঁপ দেওয়ার খবর শোনার পর থেকেই গণেশের আর কোনও খোঁজ মিলছে না। তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

dowry police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy