E-Paper

বাতিল ৩১ হাজার ওয়াকফ সম্পত্তির নথিভুক্তি

সরকারি সূত্রের বক্তব্য, উত্তর প্রদেশে ১,১৮,৩০২টি ওয়াকফ সম্পত্তি রয়েছে। জমি এবং রাজস্ব বিভাগের নথি খতিয়ে দেখতে গিয়ে এর একাংশের ক্ষেত্রে বহু অনিয়ম ধরা পড়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ০৯:৩৬

—প্রতীকী চিত্র।

কেন্দ্রের উমিদ পোর্টাল থেকে উত্তর প্রদেশের ৩১,৩২৮টি ওয়াকফ সম্পত্তির নথিভুক্তি বাতিল করলেন কর্তৃপক্ষ। সরকারি সূত্রের বক্তব্য, নথি যাচাইয়ের সময়ে ওই সমস্ত সম্পত্তিতে বহু অনিয়ম ধরা পড়েছে। এর মধ্যে রয়েছে জমির দলিল, মালিকানা, সম্পত্তির মাপ-সহ বিভিন্ন বিষয়। ওয়াকফ সম্পত্তি হিসেবে দাবি করা আরও বেশ কিছু আবেদনও বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ওয়াকফ বোর্ডের সদস্যদের একাংশ।

সরকারি সূত্রের বক্তব্য, উত্তর প্রদেশে ১,১৮,৩০২টি ওয়াকফ সম্পত্তি রয়েছে। জমি এবং রাজস্ব বিভাগের নথি খতিয়ে দেখতে গিয়ে এর একাংশের ক্ষেত্রে বহু অনিয়ম ধরা পড়েছে। অনেক ক্ষেত্রে জমির নম্বর, মাপের সঙ্গে উমিদ পোর্টালে আপলোড করা নথির মিল নেই। সারা দেশের ওয়াকফ সম্পত্তিকে ডিজিটাইজ়েশন এবং জিয়োট্যাগ করানোর জন্য উমিদ পোর্টাল তৈরি করেছে কেন্দ্র। তা নিয়ে রাজনৈতিক বিতর্কও হয়েছে। নিয়ম অনুযায়ী, ছ’মাসের মধ্যে সমস্ত সম্পত্তি পোর্টালে নথিভুক্ত করার কথা ছিল। সেই সময়সীমা বাড়ানোর আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। জানায়, অভিযোগ থাকলে ওয়াকফ ট্রাইবুনালে আবেদন জানানো যাবে। আবেদন ধরে ধরে সমাধান হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Waqf Board

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy