Advertisement
E-Paper

নাকের দু’পাশে ও থুতনির ব্রণে নাজেহাল, রেহাই মিলবে ঘরোয়া টোটকাতেই, রইল কিছু পদ্ধতি

নাকের দু’পাশে, থুতনিতে অতি সূক্ষ্ম কালো বিন্দুর মতো ফুটে উঠতে দেখা যায়। তা ছাড়া নাকের দু’পাশে সাদা ব্রণও উঁকি দেয় যখন তখন। এর থেকে রেহাই পাওয়ার উপায় কী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১৭:৫১
নাক ও থুতনির ব্রণ কমবে, কী কী মাখবেন?

নাক ও থুতনির ব্রণ কমবে, কী কী মাখবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

ত্বকের সঠিক যত্নের অভাব, অত্যধিক তেল-মশলাজাত খাবার খাওয়া, জল কম খাওয়ার মতো বিভিন্ন কারণে ত্বক ব্রণয় ভরে যায়। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে ব্রণের সমস্যা বেশি ভোগায়। বিশেষ করে গরমে ঘাম জমে ত্বক দ্রুত তৈলাক্ত হয়ে যায়, ফলে নাকের দু'পাশে ও থুতনিতে ছোট ছোট ফুস্কুড়ি বা ব্রণ উঁকি দিতে থাকে। নাকের পাশের বা থুতনিতে গজিয়ে ওঠা ব্রণ বেশ যন্ত্রণাদায়ক। তা সহজে সারতেও চায় না। আবার নখ লাগলে সেখানে সংক্রমণও হতে পারে। কাজেই এমন ব্রণ নির্মূল করতে বাজারচলতি ক্রিম বা প্রসাধনী নয়, ভরসা করতে হবে ঘরোয়া টোটকাতেই।

নিম ও হলুদের প্যাক

১ চামচ নিমের গুঁড়ো বা কাঁচা নিম পাতা বাটা ও তার সঙ্গে কাঁচা হলুদ বাটা মিশিয়ে সামান্য জল বা গোলাপ জল দিয়ে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এটি নাক ও থুতনির ব্রণের উপর লাগিয়ে মিনিট ১৫ অপেক্ষা করুন। এর পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। নিম ও হলুদ উভয়েরই অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ রয়েছে। সপ্তাহে তিন দিন এই প্যাক ব্যবহার করলেই ব্রণর সমস্যা কমবে।

মুলতানি মাটি ও পুদিনা পাতার প্যাক

১ চামচ মুলতানি মাটির সঙ্গে ১ চামচ পুদিনা পাতা বাটার রস মিশিয়ে প্যাক বানিয়ে নিতে হবে। এই মিশ্রণ নাকে ও থুতনিতে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে তিন দিন প্যাকটি ব্যবহার করলে ব্রণ বা ফুস্কুড়ির সমস্যা কমে যাবে।

ওট্‌স-দইয়ের প্যাক

একটি বাটিতে তিন চামচ ওটসের গুঁড়ো নিয়ে তাতে দু’চামচ টক দই নিয়ে একটি প্যাক বানিয়ে সারা পিঠে লাগিয়ে নিন। মিনিট কুড়ি রেখে গরম জলে তোয়ালে দিয়ে ভাল করে মুছে নিন। সপ্তাহে তিন বার ব্যবহার করুন এই প্যাক।

চালের গুঁড়ো-টম্যাটো-টি ট্রি অয়েলের প্যাক

টম্যাটো বেটে নিয়ে তার সঙ্গে ২ চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিন। এর তার সঙ্গে ২ ফোঁটা টি-ট্রি এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিয়ে সেটি মুখে মেখে নিন। তার পর জল দিয়ে ধুয়ে নিন। এই প্যাকে ব্রণ, র‌্যাশের সমস্যা দূর হবে। ত্বকের কালচে দাগছোপও উঠে যাবে।

Acne Cure Acne Problem
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy