Advertisement
E-Paper

ফল কাটলেই মাছির উৎপাত? ঘরোয়া উপায়ে এদের তাড়াবেন কী করে?

মাছির উৎপাত থেকে রক্ষা পাবেন কী করে? কোনও রাসায়নিক ব্যবহার না করেই এটি সম্ভব।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৫:৫০
ফল কাটলেই মাছি? তাড়াবেন কী করে?

ফল কাটলেই মাছি? তাড়াবেন কী করে? ছবি: সংগৃহীত

কাটা ফলের গন্ধ পেলেই এসে হাজির হয় মাছি। তাদের গায়ের আসে সঙ্গে একগাদা জীবাণু। সেই ফল খেয়ে উপকার যতটা হয়, অপকারও ততটাই।

মাছির উৎপাত থেকে রক্ষা পাবেন কী করে? কোনও রাসায়নিক ব্যবহার না করেই এটি সম্ভব। জেনে নিন কী ভাবে।

Advertisement

পুরনো ওয়াইন বা বিয়ার: কাটা ফলের পাশে পুরনো ওয়াই বা বিয়ারের বোতলের ঢাকনা খুলে রেখে দিন। ওই গন্ধে মাছি পালাবে। তবে এটা পাকাপাকি সমাধান নয়। কিছু ক্ষণেই এই গন্ধের রেশ কেটে যায়।

সাবান আর ভিনিগার: বাসন মাজার সাবান আর ভিনিগার একটা পাত্রে মিশিয়ে কাটা ফলের পাশে রেখে দিন। এই গন্ধে মাছি পালাবে না। বরং এর নেশায় ছুটে এসে টপাটপ পড়বে পাত্রের মধ্যে।

ফল আর ভিনিগার: কোনও একটা পাকা ফলের সঙ্গে ভিনিগার মিশিয়ে নিন। এই গন্ধ মাছির খুব প্রিয়। এ বার এই মিশ্রন একটা সরু মুখের বোতলে ঢেলে নিন। বোতলের মুখে কাগজ পাকিয়ে চোঙার মতো করে আটকে দিন। মাছি ওই পথে ঢুকবে। কিন্তু বেরোতে পারবে না।

কর্পূর: যেখানে ফল কেটে রাখবেন, তার চার পাশে একটু কর্পূর ছড়িয়ে দিন। এই গন্ধে মাছি আর আসবে না।

insects
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy